সীমান্তের কাঁটাতারের চেয়েও শক্তিশালী আত্মীয়তার বন্ধন

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩২ অপরাহ্ণ
সীমান্তের কাঁটাতারের চেয়েও শক্তিশালী আত্মীয়তার বন্ধন
১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির দ্বিজয়পুর গ্রামের সিরাজুল ইসলামের বাড়িতে বেড়াতে এসে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন ভারতের ত্রিপুরা রাজ্যের বাসিন্দা মতি মিয়ার পুত্র মো. বিল্লাল মিয়া(৬৫), এলাকাবাসী ও আত্মীয়-স্বজনরা জানায় মৃত বিল্লাল মিয়া অত্র এলাকার বাসিন্দা সিরাজুল মিয়ার বাড়িতে আত্মীয়তার সূত্রে আজ ২০ দিন ধরে অবস্থান করছিলেন। সীমানা পেরিয়ে আত্মীয়তার এমন বন্ধন যেন কাঁটাতারের বেড়ার চেয়েও শক্তিশালী। জীবনের শেষ সময়টুকু বাংলাদেশের মাটিতে স্বাসচ্ছন্নভাবে ঘুরে বেড়িয়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন ৬৫ বছর বয়সী বিল্লাল মিয়া। তার স্বজনরা দৈনিক নববানীকে জানান আজ কয়েকদিন যাবতই তিনি চলে যাবেন চলে যাবেন বলছেন। আবার বাংলাদেশের মাটিতে তার বেশ ভালোও লাগছে নামটাও বলছেন। তাই স্বজনরাও সম্মতি দিলেন অনেকদিন যাবত তো আসা হয়না, কিংবা চাইলেও আসা যায় না, তাই এসেছেন যখন আর কিছুদিন থেকে যান। তবে সেই আত্মীয়তার বন্ধন যেন গভীর ভালোবাসায় চির নিদ্রায় সমাপ্তি হলো আজ।