সাটুরিয়ায় পল্লী সবুজায়ন কর্মসূচি ও বৃক্ষরোপণ ও চারা বিতরণ

সাটুরিয়া উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ণ
সাটুরিয়ায় পল্লী সবুজায়ন কর্মসূচি ও বৃক্ষরোপণ ও চারা বিতরণ
১১

মানিকগঞ্জ সাটুরিয়ায় সবুজায়ন কর্মসূচি বৃক্ষরোপন ও চারা বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। সবার আগে বাংলাদেশ নির্বাচনী ইশতেহার ২০২৬ ইং সামনে রেখে শনিবার সকাল ১১ ঘটিকায় সাটুরিয়া পল্লী সঞ্চয় ব্যাংক অনুষ্ঠানের আয়োজন করে।

কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এবং পরিচালক ও সভাপতি, অডিট কমিটি, ড. মো: জাহেদুল ইসলাম।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন , সিনিয়র প্রিন্সিপাল অফিসার, বিভাগীয় মনিটরিং কর্মকর্তা শাখা তত্ত্বাবধান ও পরিদর্শন বিভাগ, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা মো জাহিদ হোসেন।

এ সময় সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সাটুরিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো মাহমুদুল ইসলাম, সিনিয়র প্রিন্সিপাল, অভ্যন্তরীন নিরীক্ষা ও পরিচালক বিভাগ, পল্লী সঞ্চয় ব্যাংক, প্রধান কার্যালয়, ঢাকা,মো ওয়ালিদ হোসেন, ড. মো জাহেদুল ইসলাম, পল্লী সঞ্চয় ব্যাংক মানিকগঞ্জ জেলা কার্যালয়ের ডিও দিলারা হাসান উপস্থিত ছিলেন।

কর্মসূচিতে ভোগীদের মাঝে নিম, পেয়ারা, বহেরা, কদবেল সহ বিভিন্ন প্রজাতির ফলজ ও বনজ গাছের চারা বিতরণ করা হয়। ভবিষ্যতে উপজেলার বৃক্ষ রোপন কর্মসূচি চলমান থাকবে বলে সংশ্লিষ্ট দপ্তর থেকে জানা যায়।