লামায় যৌতুক দাবি করায় স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা
বান্দরবানের লামায় ৫ লাখ টাকা যৌতুকের দাবি, মানসিক নির্যাতন ও তালাকের হুমকির অভিযোগে স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেছেন এক গৃহবধূ। অভিযোগকারী গৃহবধূ তৌফিয়েত জান্নাত শান্তা (১৮) বাদী হয়ে লামা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সিআর মামলা নং- ২৮৩/২০২৬ দায়ের করেন। আদালত অভিযোগটি আমলে নিয়ে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেছেন। মামলার আসামিরা হলেন— বাদীর স্বামী মো. রাসেল (২৯) এবং শাশুড়ি রাশেদা বেগম (৫৭)। তাঁরা লামা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের লামামুখ এলাকার বাসিন্দা। আসামিদের বিরুদ্ধে যৌতুক নিরোধ আইন, ২০১৮-এর ৩ ধারায় অভিযোগ আনা হয়েছে।...
২০ অক্টোবর, ২০২৬, ২:৪৪ অপরাহ্ণ