বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করায় ভালুকায় বিউটি পার্লার মালিক সাথী আক্তার আটক।
ময়মনসিংহের ভালুকায় বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার অভিযোগে সাথী আক্তার (সাথী বিউটি পার্লার-এর মালিক) সাথী নামের এক নারীকে আটক করেছে পুলিশ। স্থানীয় এলাকাবাসী সাথীকে আটক করে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে পুলিশের হাতে সোপর্দ করেন।
রবিবার (২৫ অক্টোবর) ভালুকা উপজেলার স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরের দিকে সাথী আক্তার তাঁর বিউটি পার্লারে বসে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিএনপি সরকার এবং দলটির নেতাকর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন কুরুচিপূর্ণ ও অবমাননাকর মন্তব্য করেন। বিষয়টি স্থানীয় বিএনপি নেতাকর্মী ও এলাকাবাসীর নজরে আসলে তাঁদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়।
পরবর্তীতে এলাকাবাসী ও স্থানীয় রাজনৈতিক কর্মীরা একত্রিত হয়ে স্কয়ার মাস্টারবাড়ী এলাকায় খাদিজা প্যালেসের দ্বিতীয় তলায় সাথী আক্তারের প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টি নিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ করেন। এ সময় তাঁর বক্তব্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে স্থানীয়রা আইনশৃঙ্খলা বাহিনীকে খবর দেন।
খবর পেয়ে ভালুকা মডেল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে অভিযুক্ত সাথী আক্তারকে আটক করে থানায় নিয়ে যায়।
এ বিষয়ে ভালুকা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জানান, “বিএনপি সরকারকে নিয়ে কটূক্তি করার জেরে স্থানীয় জনতা এক নারী উদ্যোক্তাকে আটক করে পুলিশে সোপর্দ করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া বর্তমানে অব্যাহত রয়েছে এবং পরিস্থিতি বর্তমানে শান্ত রয়েছে।

