ধুনটে গলায় ওড়না পেঁচিয়ে স্ত্রীকে হ/ত্যা, স্বামী গ্রেপ্তার
Oplus_131072
বগুড়ার ধুনটে পারিবারিক কলহের জেরে রূপালী খাতুন (৩৪) নামের এক গৃহবধূকে গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে তাঁর স্বামীর বিরুদ্ধে। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নূরুল ইসলামকে (৩৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
গ্রেপ্তার নূরুল ইসলাম উপজেলার মথুরাপুর গ্রামের ইশার আলীর ছেলে।
শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলার মথুরাপুর এলাকায় এ ঘটনা ঘটে। পরে দুপুর ১২টার দিকে ঘটনাস্থল থেকে গৃহবধূর রূপালী খাতুনের মরদেহ উদ্ধার করে ধুনট থানা পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, পারিবারিক বিষয় নিয়ে স্বামী নূরুল ইসলামের সঙ্গে স্ত্রী রূপালী খাতুনের বিরোধ চলছিল। শুক্রবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে নূরুল ইসলাম স্ত্রীর গলায় ওড়না পেঁচিয়ে শ্বাসরোধে হত্যা করেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। এ ঘটনায় অভিযুক্ত স্বামী নূরুল ইসলামকে গ্রেপ্তার করা হয়েছে।
ধুনট থানার উপপরিদর্শক (এসআই) ওসমান গুনি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্ত্রীকে গলায় ওড়না পেঁচিয়ে হত্যার বিষয়টি আসামির বক্তব্যে পাওয়া গেছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।









