বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
বৃহস্পতিবার, ৫ নভেম্বর ২০২৬, ২০ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণরুমার দুর্গম জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগদুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুলগাজীপুরে শিশু ধ/র্ষ/ণের দায়ে শিক্ষকের সশ্রম যাবজ্জীবন-অর্থদণ্ড৩৫ বৎসরের অভ্যাস এখন ভালোলাগা আর ভালোবাসার সঙ্গীগাজীপুরে কার্তিক হ/ত্যা: ময়মনসিংহ থেকে দুই আসামি গ্রেপ্তার, উদ্ধার হ/ত্যায় ব্যবহৃত চাকুফ্যাসিস্ট শক্তি আন্দোলনের নামে পুলিশের ওপর হামলা করছে- পুলিশ কমিশনারগাজীপুরে আনসার মৌলিক প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ, দেশের গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তায় পেশাদারিত্বের আহ্বান মহাপরিচালকেরগাজীপুরে স্বাভাবিক হচ্ছে শিল্পাঞ্চল, কাজে ফিরছেন শ্রমিকরাগাজীপুরে ঝুটের গুদামে আগুন, ৪৫ মিনিটে নিয়ন্ত্রণেবাঘাইছড়িতে অভিভাবক সমাবেশ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা, দেয়ালিকা ও মাল্টিমিডিয়া ল্যাব উদ্বোধনগাজীপুরে শ্রমিক আন্দোলন বোর্ডবাজারে শান্তি, অন্যত্র ধাওয়া-পাল্টা ধাওয়া ও টিয়ারশেলকসবায় বসতবাড়িতে অভিযান, ২৯ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১ব্রাহ্মণবাড়িয়া ডিসি অফিসে একযোগে ৫৬ জনের বদলি: বহাল সিন্ডি/কেট চক্রধুনটে ৭ নভেম্বরের গণজমায়েত সফল করতে মাঠে বিএনপি নেতারা

রুমার দুর্গম জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি: প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:১৩ অপরাহ্ণ
রুমার দুর্গম জনপদে যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে সেনাবাহিনীর মানবিক উদ্যোগ
১৫

বান্দরবানের রুমা উপজেলার দুর্গম পাহাড়ি এলাকার মানুষের দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ লাঘব ও আর্থসামাজিক উন্নয়নে এগিয়ে এসেছে বাংলাদেশ সেনাবাহিনী। স্থানীয় বাসিন্দাদের যাতায়াত, কৃষিপণ্য পরিবহন এবং জরুরি রোগী হাসপাতালে নেওয়ার সুবিধার্থে ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে একটি চাঁদের গাড়ি (জিপ) প্রদান করেছে সেনাবাহিনীর রুমা জোন।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) বিকেলে মুননুয়াম পাড়া আর্মি ক্যাম্পে আয়োজিত এক অনুষ্ঠানে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের হাতে গাড়িটির চাবি হস্তান্তর করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুমা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মেহেদী হাসান সরকার, এসবিপি, পিএসসি (অধিনায়ক, ৩৬ বীর)।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, বাসাত্লং পাড়া ও হ্যাপিহিল পাড়াসহ আশপাশের দুর্গম জনপদের বাসিন্দারা যাতায়াত ও পণ্য পরিবহনে নানা সমস্যার সম্মুখীন হয়ে আসছিলেন। বিশেষ করে রুমা থেকে মুননুয়াম পাড়া সড়কে নিয়মিত যানবাহন চলাচল না করায় স্থানীয়দের কৃষিপণ্য বাজারজাতকরণ, নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং অসুস্থ রোগীদের হাসপাতালে নেওয়ার ক্ষেত্রে চরম দুর্ভোগ পোহাতে হতো। অনেক সময় অতিরিক্ত ভাড়া দিয়ে এসব প্রয়োজন মেটাতে হতো তাঁদের। এতে আর্থিক ক্ষতির পাশাপাশি জরুরি চিকিৎসাসেবা গ্রহণেও ভোগান্তি বাড়ত।

দুর্গম পাহাড়ি জনপদের মানুষের এসব সমস্যা নিরসন ও জীবনযাত্রার মানোন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর ২৪ পদাতিক ডিভিশনের জিওসি মুননুয়াম পাড়া পরিদর্শনকালে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করেন এবং সমস্যা সমাধানের আশ্বাস দেন। এরই ধারাবাহিকতায় রুমা জোনের উদ্যোগে স্থানীয় জনগণের জন্য ‘সম্প্রীতি এক্সপ্রেস’ নামে গাড়িটি প্রদান করা হয়।
সংশ্লিষ্ট সূত্র জানায়, গাড়িটি মূলত মুননুয়াম পাড়া, আরথাহ পাড়া, হ্যাপিহিল পাড়া ও বাসাত্লং পাড়ার বাসিন্দাদের যাতায়াত ও পণ্য পরিবহনে ব্যবহৃত হবে। পাশাপাশি আশপাশের আরও ১০টি পাড়ার মানুষও প্রয়োজন অনুযায়ী এ পরিবহন সুবিধা নিতে পারবেন। এতে মোট ১৪টি পাড়ার বাসিন্দারা উপকৃত হবেন।

বিশেষ করে জরুরি চিকিৎসার প্রয়োজনে অসুস্থ রোগীদের দ্রুত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ অন্যান্য চিকিৎসাকেন্দ্রে নেওয়া সহজ হবে। একই সঙ্গে কৃষিপণ্য ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহনে সময় ও খরচ কমে আসবে। ফলে স্থানীয় মানুষের আয়-রোজগার ও অর্থনৈতিক কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করা হচ্ছে।

গাড়িটির সুষ্ঠু পরিচালনা, ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ নিশ্চিত করতে স্থানীয় পাড়ার প্রতিনিধিদের সমন্বয়ে একটি কমিটিও গঠন করা হয়েছে। এ কমিটির মাধ্যমে গাড়িটির পরিচালনা ও রক্ষণাবেক্ষণ কার্যক্রম তদারকি করা হবে, যাতে ১৪টি পাড়ার মানুষ দীর্ঘমেয়াদে এ সুবিধা ভোগ করতে পারেন।

বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ

কে এম দুলাল হোসেন, রাঙ্গামাটি বাঘাইছড়ি প্রতিনিধিঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:১৯ অপরাহ্ণ
বাঘাইহাট জোনের সহযোগিতায় বিদ্যালয় নির্মাণ ও শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ-ড্রেস বিতরণ

পার্বত্য চট্টগ্রামের প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের পড়াশোনায় উৎসাহ প্রদান এবং শিক্ষার অনুকূল পরিবেশ সৃষ্টির লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর বাঘাইহাট জোনের উদ্যোগে মাসালং আর্মি ক্যাম্পের আওতাধীন শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ এবং কজইতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

উল্লেখ্য, শিলছড়ি বেসরকারি প্রাথমিক বিদ্যালয়টি বাঘাইহাট সেনা জোনের সার্বিক সহযোগিতায় নির্মিত হয়েছে। দুর্গম এ এলাকার কোমলমতি শিশুদের শিক্ষার সুযোগ সৃষ্টি এবং বিদ্যালয়ে পাঠদানের উপযুক্ত পরিবেশ নিশ্চিত করতে বাঘাইহাট জোনের পক্ষ থেকে বিদ্যালয়টি নির্মাণে সহযোগিতা প্রদান করা হয়। এরই ধারাবাহিকতায় শিক্ষার্থীদের শিক্ষা কার্যক্রমকে আরও গতিশীল ও উৎসাহব্যঞ্জক করতে এ শিক্ষা উপকরণ বিতরণ কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

অদ্য বৃহস্পতিবার (০৫ নভেম্বর ২০২৬) তারিখে আয়োজিত এ কার্যক্রমে সেনাবাহিনীর পক্ষ থেকে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও স্কুল ড্রেস তুলে দেওয়া হয়। এ ধরনের সহায়তা শিক্ষার্থীদের শিক্ষা উপকরণের অভাব পূরণে ভূমিকা রাখার পাশাপাশি তাদের বিদ্যালয়মুখী হতে এবং নিয়মিত পড়াশোনা চালিয়ে যেতে অনুপ্রাণিত করবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

এ সময় সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে শিক্ষকদের সঙ্গে মতবিনিময়কালে বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম, শিক্ষার্থীদের উপস্থিতি এবং বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা সম্পর্কে খোঁজখবর নেওয়া হয়।

বাঘাইহাট জোনের পক্ষ থেকে জানানো হয়, পার্বত্য অঞ্চলের দুর্গম এলাকায় বসবাসরত পাহাড়ি ও বাঙালি জনগোষ্ঠীর জীবনমান উন্নয়ন, শিক্ষার প্রসার এবং জনকল্যাণ নিশ্চিত করতে সেনাবাহিনী বিভিন্ন মানবিক ও উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার মাধ্যমে স্থানীয় জনগণের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করা হয়।

দুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুল

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো প্রধানঃ প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ১০:০৪ অপরাহ্ণ
দুর্গাপুরে “নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)” এর উদ্বোধন করলেন – এমপি নজরুল

রাজশাহী দুর্গাপুরে ‘ক্রীড়া হলে পেশা, পরিবার পাবে ভরসা’ এই স্লোগান সামনে রেখে উদ্বোধন হলো ‘নতুন কুঁড়ি স্পোর্টস (সিজন-২)’।

দুর্গাপুর উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্গাপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, উম্মে হাবিবা ফারজানা, উপজেলা নির্বাহী কর্মকর্তা, দুর্গাপুর। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অধ্যাপক মোহাম্মদ নজরুল ইসলাম, সংসদ সদস্য, পুঠিয়া-দুর্গাপুর, রাজশাহী-৫।

১৯৬৬ সালে পাকিস্তান টেলিভিশনে প্রথম ‘নতুন কুঁড়ি’ প্রতিযোগিতা চালু হয়। প্রখ্যাত সংস্কৃতজন মোস্তফা মনোয়ারের মূল পরিকল্পনা ও প্রযোজনায় (কলিম শরাফী এবং আবদুল্লাহ আল মামের সহযোগিতায়) এটি প্রথম শুরু হয়, পরবর্তীতে স্বাধীনতার পর ১৯৭৬ সালে বাংলাদেশ টেলিভিশনে (বিটিভি) নতুনভাবে ‘নতুন কুঁড়ি’ প্রতিভা অন্বেষণ যাত্রা শুরু করে। যা পরবর্তীকালে দীর্ঘদিন বন্ধ থাকার পর নতুন রূপ দিয়ে ২০২৬ সালে বিএনপি সরকার পুনরায় চালু করে ।

‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর প্রথম আসর আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করা হয় ২ মে, ২০২৬ তারিখে সিলেট জেলা স্টেডিয়ামে এবং ৫ নভেম্বর, ২০২৬ তারিখে খুলনা জেলা স্টেডিয়াম থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী ‘নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ (সিজন-২)’ প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করছেন, প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রথম আসরের সফলতার পর এবারের সিজনে ব্যাপক সাড়া পড়েছে এবং দ্বিতীয় আসরে দেশের ৪ হাজার ৫৯৯টি ইউনিয়নে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে মোট ১৬ লাখ ২৩ হাজার প্রতিযোগী নিবন্ধন করেছেন, যার মধ্যে ৯ লাখ ৪৪,৮৩৩ জন কিশোর এবং ৬ লাখ ৮৯,১৩৫ জন কিশোরী। সবচেয়ে বেশি নিবন্ধন হয়েছে চট্টগ্রাম জেলায় (১ লাখ ৮১,১৩২ জন)। এছাড়া প্রথম আসরের সেরা ৪০ জন প্রতিভাবান খেলোয়াড়কে আগামী জানুয়ারি মাসে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (BKSP) দীর্ঘমেয়াদী প্রশিক্ষণের জন্য ভর্তি করানো হবে।

উপজেলা পর্যায়ে ৫ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর, ২০২৬ পর্যন্ত চলবে এই প্রতিযোগিতা। ১০টি ইভেন্টে- ফুটবল, ক্রিকেট, কাবাডি, অ্যাথলেটিক্স, ব্যাডমিন্টন, দাবা, মার্শাল আর্ট, সাঁতার এবং নতুন যুক্ত হওয়া টেবিল টেনিস ও ভলিবল। ১০ থেকে ১৪ বছর বয়সী শিশু-কিশোররা (দাবার জন্য ৮ থেকে ১৪ বছর) নির্ধারণ করা হয়েছে।

ব্যক্তিগত এক স্বাক্ষাৎকারে উম্মে হাবিবা ফারজানা বলেন,”খেলোয়াড়দের উন্নত প্রশিক্ষণের জন্য ডিসেম্বরের মধ্যে দেশের বিভাগীয় ও জেলা পর্যায়ের বিকেএসপিগুলো পূর্ণাঙ্গভাবে চালুর পরিকল্পনা রয়েছে সরকারের। ইউনিয়ন থেকে শুরু করে উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ের খেলা শেষে আগামী মে-জুন মাসের মধ্যে ঢাকায় জাতীয় পর্যায়ের ফাইনাল আয়োজনের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। আমরা চাইবো আমাদের উপজেলা থেকে জাতীয় পর্যায়ের বিভিন্ন ইভেন্টে খেলোয়াড়রা খেলবে। এই লক্ষ্যে আমি সরকারি ও ব্যক্তিগত ভাবে সার্বিক সহযোগিতা দিতে প্রস্তুত।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, রাজশাহী জেলা বিএনপির অন্যতম সদস্য ও দুর্গাপুর পৌরসভার সাবেক ২ বারের মেয়র সাইদুর রহমান মন্টু, মোঃ আশরাফুল কবির বুলু, সাবেক সভাপতি, উপজেলা বিএনপি, কামরুজ্জামান আয়নাল, সাবেক চেয়ারম্যান ঝালুকা ইউপি ও আহ্বায়ক উপজেলা বিএনপি, গোলাম মুর্তজা, আহ্বায়ক, উপজেলা জিয়া পরিষদ, গোলাম সাকলায়েন, সাবেক চেয়ারম্যান, দেলুয়াবাড়ি ইউপি, আজাদ রেজাউল করিম রেজা, সাবেক চেয়ারম্যান, নওপাড়া ইউপি, রবিউল ইসলাম খান রবিন, সাবেক চেয়ারম্যান, পানানগর ইউপি, আব্দুল আজিজ মন্ডল, সাবেক সভাপতি, দুর্গাপুর পৌরসভা, মাইনুল ইসলাম, সভাপতি, দুর্গাপুর মহিলা কলেজ ও সদ্য সাবেক সদস্য সচিব, উপজেলা যুবদল, মেহেদী হাসান,আইসিটি কর্মকর্তা, রোকনুজ্জামান তালুকদার, যুব উন্নয়ন কর্মকর্তা(অ.দা.) সহ উপজেলার সরকারি বেসরকারি কর্মকর্তা, রাজনৈতিক ও সুশীল সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক, সহকারী শিক্ষক, ছাত্র-ছাত্রী ও ক্রীড়া ও সাংস্কৃতিমনা ব্যক্তিত্ব।

গাজীপুরে শিশু ধ/র্ষ/ণের দায়ে শিক্ষকের সশ্রম যাবজ্জীবন-অর্থদণ্ড

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি প্রকাশিত: বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬, ৯:৫৩ অপরাহ্ণ
গাজীপুরে শিশু ধ/র্ষ/ণের দায়ে শিক্ষকের সশ্রম যাবজ্জীবন-অর্থদণ্ড

গাজীপুরে এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে শিক্ষক আনোয়ার হোসেনকে সশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং ১ লাখ টাকা জরিমানার আদেশ দিয়েছেন আদালত। একইসঙ্গে জরিমানা অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে প্রাপ্ত টাকা ভিকটিম শিশুকে প্রদানের নির্দেশ প্রদান করেছেন গাজীপুরের শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল (নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল)।

বৃহস্পতিবার (৫ নভেম্বর) মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক আবু বকর সিদ্দিক এই রায় প্রদান করেন।

মামলায় রায় ঘোষণাকালে আসামিপক্ষ থেকে বিচারকের নিকট সময়ের আবেদন করা হলেও আদালত তা নামঞ্জুর করে সাজা ঘোষণা করেন এবং সাজা পরোয়ানা জারি করেন। রায় প্রদানের সময় আসামি আদালতে অনুপস্থিত ছিলেন।

ট্রাইব্যুনাল সূত্রে জানা যায়, মামলাটিতে রাষ্ট্রপক্ষে শুনানি পরিচালনা করেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর (পিপি) সেলিনা বেগম। শুনানিতে তাকে সহযোগিতা করেন আইনজীবী মহিউদ্দিন ও জাকির কাদের।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৯ সালের ৩১ আগস্ট সকাল পৌনে ৯টার দিকে গাজীপুরের গাছা থানার শরীফপুরের ধানবাড়ি এলাকার একটি নার্সারি শ্রেণির ৬ বছরের শিক্ষার্থী বিদ্যালয়ে যায়। সকাল সোয়া ৯টার দিকে অন্য শিক্ষকরা ক্লাসে চলে গেলে স্কুলের শিক্ষক মো. আনোয়ার হোসেন খান (২০) শিশুটিকে স্কুলের অফিস কক্ষে নিয়ে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়।

ঘটনার পর শিশুকে স্থানীয় ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়। পরবর্তীতে পরিবারের সদস্য ও বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা শেষে ২০১৯ সালের ৫ সেপ্টেম্বর ভিকটিমের মা বাদী হয়ে গাছা থানায় এজাহার দায়ের করেন।

মামলায় গাজীপুরের শরীফপুর এলাকার মো. করিম খানের ছেলে ও স্কুলের সহকারী শিক্ষক মো. আনোয়ার হোসেন খান এবং ঘটনার সহযোগিতার অভিযোগে ফরিদা বেগমকে আসামি করা হয়।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিলেন মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর সেলিনা বেগমের বরাতে অ্যাডভোকেট মহিউদ্দিন জানান, দীর্ঘ বিচারিক প্রক্রিয়ায় সাক্ষ্যপ্রমাণ গ্রহণ ও শুনানি শেষে আদালত শিক্ষক আনোয়ার হোসেনকে যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেন। পলাতক আসামিকে গ্রেফতারের লক্ষ্যে জারি করা সাজা পরোয়ানা এরই মধ্যে সংশ্লিষ্ট থানায় পাঠানো হয়েছে। আসামি ও মাদরাসার শিক্ষক আনোয়ার হোসেনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও এক লাখ টাকা জরিমানা করা হয়েছে। অনাদায়ে আসামির স্থাবর সম্পত্তি বিক্রি করে এক লাখ টাকা ভিকটিমকে দেওয়া নির্দেশ দিয়েছেন আদালত।

×