গোবিন্দল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।

কামরুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ): প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৯ অপরাহ্ণ
গোবিন্দল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত।
১৬

মানিকগঞ্জ সিংগাইরে গোবিন্দল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ উপলক্ষে ট্রফি উন্মোচন ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। ৮টি দলের অংশগ্রহণে আয়োজিত এ টুর্নামেন্টকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় গোবিন্দলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক জাতীয় দলের অধিনায়ক আশ্রাফুল আলম রানা। বিশেষ অতিথি ও প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন দেওয়ান মাহবুর রহমান মিঠু।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোজাম্মেল হোসেন, এস আর এস ব্রিকস। অনুষ্ঠান সঞ্চালনা করেন মো. সাইদুর রহমান সাগর, সিনিয়র যুগ্ম আহ্বায়ক, সিংগাইর উপজেলা স্বেচ্ছাসেবক দল।
এ সময় উপস্থিত ছিলেন মো. রফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত ব্যাংকার, সোনালী ব্যাংক, মানিকগঞ্জ; মো. বাদশা মিয়া, সদর ইউনিয়ন বিএনপি; মো. শাহানুর ইসলাম, সাবেক ক্রীড়াবিদ; মো. শাহাবুদ্দিন, সাবেক ইউপি সদস্য, সিংগাইর সদর ইউনিয়ন এবং মো. দেওয়ান মাহফুজুর রহমান পরাগ, কোষাধ্যক্ষ, সিংগাইর দলিল লেখক সমিতি।
এছাড়া অনুষ্ঠানে সিংগাইর উপজেলার বিভিন্ন প্রিন্ট ও অনলাইন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আয়োজকরা জানান, ৮টি দলের অংশগ্রহণে অনুষ্ঠিতব্য গোবিন্দল গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট-২০২৬ সুন্দর ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়া হয়েছে। তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত করার লক্ষ্যেই এ আয়োজন বলে জানান তারা।
পরে অতিথিদের উপস্থিতিতে টুর্নামেন্টের গোল্ড কাপ ট্রফি উন্মোচন করা হয়। এ সময় আয়োজক কমিটির সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, ক্রীড়াবিদ ও ক্রীড়াপ্রেমীরা উপস্থিত ছিলেন।