ফটিকছড়ির বিবিরহাট কালীবাড়িতে বিশ্বকর্মা পূজা উদযাপন

নওশেদুল আলম চট্টগ্রাম ফটিকছড়ি উপজেলা প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪২ অপরাহ্ণ
ফটিকছড়ির বিবিরহাট কালীবাড়িতে বিশ্বকর্মা পূজা উদযাপন
২৮

চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলার ফটিকছড়ি পৌরসভার বিবিরহাট কালীবাড়িতে শ্রী শ্রী বিশ্বকর্মা পূজা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফটিকছড়ি উপজেলা বিএনপির সাবেক ছাত্রনেতা ও সম্ভাব্য মেয়র প্রার্থী জনাব জালাল উদ্দীন চৌধুরী।

পূজা উদযাপন কমিটির আমন্ত্রণে তিনি পূজামণ্ডপে উপস্থিত হয়ে পূজা কমিটির নেতৃবৃন্দ ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা ও মতবিনিময় করেন।

এ সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তারা বলেন, ধর্ম যার যার, উৎসব সবার—এই চেতনায় পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। ধর্মীয় উৎসবগুলো শান্তিপূর্ণ ও আনন্দঘন পরিবেশে উদযাপনের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও সুদৃঢ় হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।

পরে জালাল উদ্দীন চৌধুরী পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং পূজার সার্বিক আয়োজনের খোঁজখবর নেন।