খাগড়াছড়িতে বাঁশ-বেত শিল্পীদের নিয়ে কর্মশালা

অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি: প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৬ অপরাহ্ণ
খাগড়াছড়িতে বাঁশ-বেত শিল্পীদের নিয়ে কর্মশালা
১৭

খাগড়াছড়িতে পাহাড়ের ঐতিহ্যবাহী বাঁশ ও বেত বুননশিল্পের গুণগত মান উন্নয়ন ও শিল্পীদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২০ সেপ্টেম্বর) ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট, খাগড়াছড়ির সম্মেলন কক্ষে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের অধীন ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউটের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় পাহাড়ের ঐতিহ্যবাহী হস্তশিল্প, বিশেষ করে বাঁশ ও বেত বুননশিল্পের গুণগত মান বৃদ্ধি, আধুনিক নকশা ও প্রযুক্তির ব্যবহার, পণ্যের বৈচিত্র্য আনয়ন এবং বাজারজাতকরণের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।

এতে খাগড়াছড়ির বিভিন্ন এলাকার বাঁশ ও বেত শিল্পীরা অংশ নেন। কর্মশালায় ঐতিহ্যবাহী এ শিল্পকে টিকিয়ে রাখার পাশাপাশি আধুনিক বাজারের চাহিদার সঙ্গে সামঞ্জস্য রেখে নান্দনিক ও মানসম্মত পণ্য তৈরির ওপর গুরুত্বারোপ করা হয়।

আয়োজকরা জানান, পাহাড়ের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীগুলোর ঐতিহ্য ও সংস্কৃতির সঙ্গে বাঁশ-বেতের হস্তশিল্প গভীরভাবে জড়িত। এ শিল্পের সঙ্গে জড়িত কারিগরদের দক্ষতা উন্নয়ন ও পণ্যের গুণগত মান বাড়ানোর মাধ্যমে ঐতিহ্যবাহী এ শিল্পকে আরও সমৃদ্ধ করা সম্ভব।