ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের ৩ নেতা গ্রেফতার

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৪৬ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের ৩ নেতা গ্রেফতার
১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় যুব মহিলা লীগের চার নেত্রীকে গ্রেফতারের এক দিন পর আজ আবারও আওয়ামী লীগের তিন নেতা গ্রেফতার।

আটককৃতরা হলেনঃ-
১/মোঃ নুরুজ্জামান (৪৫)পিতা-মোঃ আক্কাস মিয়া। গ্রাম – ভবানীপুর। যুবলীগের আহবায়ক। ২/ মোঃ আবু কালাম (৬০) পিতা – মৃত আলী আকবর গ্রাম – গোলহার, কৃষক লীগের সভাপতি। ৩/ মোঃ গিয়াস উদ্দিন (৪৮)পিতা-মৃত, মোহাম্মদ আলী গ্রাম মনিয়ন্দ,(মধ্যপাড়া) ওয়ার্ড আওয়ামীলীগের নেতা।

গ্রেফতারের খবর ছড়িয়ে পড়লে এবার শুরু হয় নতুন নাটক। আওয়ামী লীগের নেতাদের ছাড়িয়ে নিতে থানায় বিএনপি নেতাদের দৌড়ঝাপ! পুলিশ তাদেরকে কেন গ্রেফতার করলো? আবার কেনই বা বিএনপি নেতাদের তাদের ছাড়িয়ে নিতে এমন দৌড়ঝাপ? এখানেই লুকিয়ে আছে এক গোপন রহস্য। কেউ বলছেন আসছে আগামী পৌর নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত ভোট বিএনপি’র পক্ষে নেওয়ার জন্য অথবা আওয়ামী লীগ নেতাদের তাদের পক্ষে মাঠে নেমে নির্বাচন করানোর এটি একটি নতুন পন্থা। পাশাপাশি সতর্কবার্তাও বটে, যেমন আমাদের পক্ষে কথা না বললে, আমাদের নির্বাচনে কাজ না করলে তোমাদের জেলে থাকতে হবে। নববাণীর সাথে একান্ত সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক বিশিষ্ট ব্যক্তি বলেন এ যেন রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত এক নায়ক তান্ত্রিকতার এক নতুন রূপ। মুক্ত চিন্তা চেতনা ও বিরোধী মতকে কুক্ষিগত করে চিরদিন ক্ষমতায় টিকে থাকার এক হীনমানসিকতা। এর পরিণাম অতীতেও ভালো হয়নি ভবিষ্যতেও ভালো হবে না।