গলাচিপায় নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার

মো. হামিদুল ইসলাম, স্টাফ রিপোর্টার, পটুয়াখালী প্রকাশিত: শুক্রবার, ১৯ জুন, ২০২৬, ৩:৪০ অপরাহ্ণ
গলাচিপায় নবম শ্রেণির শিক্ষার্থী নিখোঁজ, উদ্বেগে পরিবার
৬০

পটুয়াখালীর গলাচিপা উপজেলার রতনদী-তালতলী ইউনিয়নের উলানিয়া বাজার এলাকার রিয়া মনি নামে নবম শ্রেণির এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়তে যাওয়ার পর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না বলে জানিয়েছে পরিবার।

 

পরিবার সূত্রে জানা গেছে, রিয়া মনি বৃহস্পতিবার বিকেলে প্রাইভেট পড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়। নির্ধারিত সময় পার হওয়ার পরও সে বাড়িতে ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন।

 

পরবর্তীতে আত্মীয়-স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজ নেওয়া হলেও তার কোনো সন্ধান মেলেনি। এ ঘটনায় পরিবারের সদস্যরা চরম উদ্বেগের মধ্যে রয়েছেন।

 

রিয়া মনির অবস্থান সম্পর্কে কেউ কোনো তথ্য জানলে অথবা তাকে কোথাও দেখে থাকলে দ্রুত পরিবারের সঙ্গে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হয়েছে।

 

যোগাযোগ: ০১৭৫৪-৭৬৭৭৫৩ (রিয়ার পরিবার)।