ঈমানি চেতনা জাগাতে বিশেষ মাহফিল
শোহাদায়ে কারবালা স্মরণে পটিয়ার দক্ষিণ কচুয়াইয়ে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু
চট্টগ্রামের পটিয়া উপজেলার দক্ষিণ কচুয়াই (কালো মসজিদ) এলাকাবাসীর যৌথ উদ্যোগে শোহাদায়ে কারবালা স্মরণে ১০ দিনব্যাপী ধর্মীয় মাহফিল শুরু হয়েছে। বুধবার (১৭ জুন) থেকে শুরু হওয়া এ মাহফিল প্রতিদিন বাদে মাগরিব অনুষ্ঠিত হবে।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, মাহফিলের মাধ্যমে ধর্মপ্রাণ মুসলমানদের মাঝে ঈমানি চেতনা জাগ্রত করতে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হবে। প্রতি বছরের মতো এ বছরও যথাযথ মর্যাদায় এ আয়োজন করা হয়েছে বলে তারা জানান। পাশাপাশি সকলের প্রতি মাহফিলে অংশগ্রহণের জন্য আন্তরিক দাওয়াত জানানো হয়েছে।
মাহফিলের প্রথম দিন (১লা মহররম, ১৭ জুন, বুধবার) প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আলহাজ্ব মাওলানা মুফতি আহমদ হোসাইন আলকাদেরী। তিনি “পবিত্র কারবালা মাহফিলের গুরুত্ব ও উপকারিতা” বিষয়ে আলোচনা করবেন।
দ্বিতীয় দিন (১৮ জুন, বৃহস্পতিবার) হযরত মাওলানা নুর মোহাম্মদ আলকাদেরী “হযরত আবু বকর সিদ্দিক (রাঃ)-এর জীবনী” নিয়ে আলোচনা করবেন। তৃতীয় দিন (১৯ জুন, শুক্রবার) মাওলানা মুফতি এয়ার মোহাম্মদ রেজভী আলকাদেরী “হযরত ওমর ফারুক (রাঃ)-এর জীবনী” উপস্থাপন করবেন। চতুর্থ দিন (২০ জুন, শনিবার) মাওলানা মোহাম্মদ রবিউল হাসান দায়েমী “হযরত ওসমান (রাঃ)-এর জীবনী” নিয়ে আলোচনা করবেন।
পঞ্চম দিন (২১ জুন, রবিবার) শাহজাদা সৈয়্যদ মাওলানা সৈয়দুল বারী আলকাদেরী “হযরত আলী (রাঃ)-এর জীবনী” বিষয়ে বক্তব্য রাখবেন। ষষ্ঠ দিন (২২ জুন, সোমবার) মুফতি ইদ্রিস আনসারী “আহলে বাইতের গুরুত্ব ও ভালোবাসা” বিষয়ে আলোচনা করবেন। সপ্তম দিন (২৩ জুন, মঙ্গলবার) মাওলানা সায়ের এমদাদুল ইসলাম আলকাদেরী “নাতে মুস্তফা (সাঃ)-এর গুরুত্ব” তুলে ধরবেন।
অষ্টম দিন (২৪ জুন, বুধবার) মুফতি মুহাম্মদ ইদ্রিস রেজভী আলকাদেরী “পাঁচ ওয়াক্ত নামাজের গুরুত্ব ও অবহেলার শাস্তি” বিষয়ে আলোচনা করবেন। নবম দিন (২৫ জুন, বৃহস্পতিবার) মাওলানা এনামুল হক আলকাদেরী “ইমাম হোসাইন (রাঃ)-এর শাহাদাত” নিয়ে আলোচনা করবেন। দশম দিন (২৬ জুন, শুক্রবার) মাওলানা হাসানুল হক আলকাদেরী “ইয়াজিদের পরিণতি” বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করবেন।
মাহফিলে সভাপতিত্ব করবেন মাওলানা বশির রেজভী আলকাদেরী। অনুষ্ঠান পরিচালনা করবেন হাফেজ মাওলানা কামরান উদ্দীন জিহান। নাত ও ক্বিরাত পরিবেশন করবেন হাফেজ মোহাম্মদ শোয়াইবুল ইসলাম।
উক্ত মাহফিল সফল করতে এলাকার সর্বস্তরের জনসাধারণ সার্বিক সহযোগিতা করছে।

