এলাকায় শোক
উত্তরবঙ্গের খড়িবাড়িতে ব’জ্র’পা’তে গৃহবধূর মৃ/ত্যু
ভারতের উত্তরবঙ্গের শিলিগুড়ি মহকুমার খড়িবাড়ি এলাকায় বজ্রপাতে গীতা রায় নামে এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় পরিবার ও স্থানীয়দের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১৭ জুন) রাত আনুমানিক সাড়ে ৯টার দিকে খড়িবাড়ির গৌরীজোত এলাকায় এ ঘটনা ঘটে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, গীতা রায় বাড়ির কলপাড়ে গৃহস্থালির কাজ করছিলেন। এ সময় হঠাৎ তীব্র বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।
পরিবারের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
রাতের এ আকস্মিক দুর্ঘটনায় নিহতের পরিবারে শোকের মাতম নেমে আসে। একই সঙ্গে গৌরীজোত এলাকাজুড়েও শোকাবহ পরিবেশের সৃষ্টি হয়েছে।
খড়িবাড়ি থানা পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।



