কাউতলীতে গোপন অভিযান
ব্রাহ্মণবাড়িয়ায় ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদার গ্রেফতার
শেখ জুনায়েদ, ব্রাহ্মণবাড়িয়া : প্রকাশিত: শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:১১ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি দিদারুল আলম দিদারকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (১২ জুন) সকালে জেলা শহরের কাউতলী এলাকার নিজ বাসভবন থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার দিদার কাউতলী বড় মসজিদ রোডের বাসিন্দা এবং হাজী মোহাম্মদ সেলিম মিয়ার ছেলে।
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, দিদারের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে সকালে অভিযান চালিয়ে তাকে নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। তাকে আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে বলে তিনি জানান।




