নবাবগঞ্জে পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত
দিনাজপুরের নবাবগঞ্জে প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন, এন্টারপ্রেনারশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রকল্পের আওতায় পার্টনার কংগ্রেস সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৯ জুন) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার বিধান কান্তি হালদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর দিনাজপুরের উপ-পরিচালক মো. আফজাল হোসেন।
সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার জাহিদুল ইসলাম ইলিয়াস। এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার শুভ্র প্রকাশ চক্রবর্তী, উপজেলা বিএনপির সহ-সভাপতি ওহেদুল ইসলাম সবুজ, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ আল মামুন, উপজেলা কৃষকদলের সভাপতি কবিরুল ইসলাম বকুল, ছাত্রদলের আহ্বায়ক মুক্তাদির হোসেন বকুল এবং পার্টনার প্রকল্পের প্রতিনিধি মোখলেছুর রহমানসহ আরও অনেকে।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এ প্রকল্পের মূল উদ্দেশ্য কৃষিকে বাণিজ্যিকীকরণ, পুষ্টিমান উন্নয়ন এবং পরিবেশবান্ধব চাষাবাদে কৃষকদের দক্ষ করে গড়ে তোলা। এর মাধ্যমে আধুনিক কৃষি প্রযুক্তির প্রসার ঘটছে, যা টেকসই কৃষি উন্নয়ন এবং রপ্তানিমুখী কৃষিপণ্য উৎপাদনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
সমাবেশ পরিচালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মো. কেরামত আলী। অনুষ্ঠানে পার্টনার ফিল্ড স্কুলের সদস্যরা অংশগ্রহণ করেন।

