ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার

নিজস্ব প্রতিবেদক : প্রকাশিত: বৃহস্পতিবার, ২৮ মে, ২০২৬, ৩:৪২ পূর্বাহ্ণ
ঈদুল আযহার শুভেচ্ছা জানালেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি রুবেল সরকার
১২৬

পবিত্র ঈদুল আযহা উপলক্ষে দেশবাসী ও মোহনপুর উপজেলাবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন মোহনপুর প্রেসক্লাবের সভাপতি এবং বিশিষ্ট সাংবাদিক রুবেল সরকার।

 

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, “কুরবানির মহান আদর্শ ও ত্যাগের মহিমায় উদ্ভাসিত হোক সবার জীবন। ঈদুল আযহা আমাদের আত্মত্যাগের শিক্ষা দেয়। এই ত্যাগের মহিমায় উদ্বুদ্ধ হয়ে আমরা যেন সমাজের অসহায় ও দুস্থ মানুষের পাশে দাঁড়াই এবং একে অপরের প্রতি সহমর্মিতার হাত বাড়িয়ে দিই।”

 

তিনি আরও বলেন, “সাংবাদিকতা সমাজের দর্পণ। আমরা যারা সাংবাদিকতার সঙ্গে জড়িত, তারা সবসময় সত্য ও ন্যায়ের পথে থেকে দেশ ও জাতির কল্যাণে কাজ করছি। সাধারণ মানুষের কণ্ঠস্বর হয়ে পাশে থাকার চেষ্টা করি। পবিত্র ঈদুল আযহার এই আনন্দঘন মুহূর্তে আমি সকলের সুখ, শান্তি, সমৃদ্ধি ও সুস্বাস্থ্য কামনা করছি।”

 

শুভেচ্ছা বার্তায় রুবেল সরকার সড়কপথে চলাচলকারী যাত্রীসহ সবার নিরাপত্তা ও সচেতনতা কামনা করেন। একই সঙ্গে মাদক, সন্ত্রাস ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনের প্রত্যয় ব্যক্ত করে নিজ নিজ অবস্থান থেকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান।

 

পরিশেষে তিনি সকলের পরিবারে অনাবিল আনন্দ, শান্তি ও প্রশান্তি কামনা করে আবারও ঈদ মোবারক জানান এবং সবার প্রতি শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ করেন।