রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
রাঙ্গামাটি লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরুমাদক ছাড়ো, মাঠে চলো’ স্লোগানে আজিমনগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ফেসবুক আইডি সাসপেন্ডআখাউড়ায় নিখোঁজের ১ দিন পর ভারত সীমান্তের শুন্যরেখায় পাওয়া গেল মৃ/ত/দেহসীমান্তের কাঁটাতারের চেয়েও শক্তিশালী আত্মীয়তার বন্ধন২৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতারখাগড়াছড়িতে বাঁশ-বেত শিল্পীদের নিয়ে কর্মশালামানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুরে একই পরিবারে ৩ জনের মৃ/ত‍্যু!গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদকে জমকালো সংবর্ধনাধুনটে ইজিবাইক চালককে কু/পি/য়ে গাড়ি ছিনতাইব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আওয়ামীলীগের ৩ নেতা গ্রেফতারফটিকছড়ির বিবিরহাট কালীবাড়িতে বিশ্বকর্মা পূজা উদযাপনসাটুরিয়ায় পল্লী সবুজায়ন কর্মসূচি ও বৃক্ষরোপণ ও চারা বিতরণবগুড়ায় ফিলিং স্টেশনের গ্যাস প্ল্যান্টে বিস্ফোরণ, অটোরিকশা চালকসহ আহত ৫গৌরনদী স্বাস্থ্য কমপ্লেক্সে ইউএনওর নেতৃত্বে পরিচ্ছন্নতা অভিযান, মাঠে দুই শতাধিক কর্মী

রাঙ্গামাটি লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

রাঙ্গামাটি প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪৪ অপরাহ্ণ
রাঙ্গামাটি লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরু

পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত এলাকার জনগোষ্ঠীর দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনীর খাগড়াছড়ি রিজিওন এর লংগদু জোনের উদ্যোগে লংগদুতে বিনামূল্যে কারিগরি প্রশিক্ষণ কার্যক্রমের দ্বিতীয় ধাপ ২০ সেপ্টেম্বর ২০২৬ থেকে শুরু হয়েছে।

এ ধাপে কম্পিউটার, মোবাইল ফোন রিপেয়ারিং, মেকানিক্যাল রিপেয়ারিং ও প্রাথমিক চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করা হবে। প্রশিক্ষণ কার্যক্রমে লংগদু উপজেলার দুর্গম এলাকার সুবিধাবঞ্চিত সর্বমোট ৪৮ জন শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন।

এ প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় জনগোষ্ঠীর মধ্যে কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধি এবং স্বাবলম্বী হওয়ার সক্ষমতা অর্জনে সহায়তা করা হবে। একইসঙ্গে দুর্গম এলাকার শিক্ষার্থীদের আধুনিক কারিগরি শিক্ষার সঙ্গে সম্পৃক্ত করার মাধ্যমে তাদের ভবিষ্যৎ কর্মজীবনের জন্য বিশেষ অবদান রাখবে।

উল্লেখ্য যে, বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামের দুর্গম ও সুবিধাবঞ্চিত জনগোষ্ঠীর কল্যাণে কারিগরি প্রশিক্ষণসহ বিভিন্ন মানবিক ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনা করে আসছে। লংগদুতে পরিচালিত এই কারিগরি প্রশিক্ষণ কার্যক্রম তারই ধারাবাহিক অংশ। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীদের কারিগরি জ্ঞান ও ব্যবহারিক দক্ষতা বৃদ্ধির সহায়তা করবে।

মাদক ছাড়ো, মাঠে চলো’ স্লোগানে আজিমনগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

এসএম অপু,স্টাফ রিপোর্টার। প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩২ অপরাহ্ণ
মাদক ছাড়ো, মাঠে চলো’ স্লোগানে আজিমনগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।

‘মাদক ছাড়ো, মাঠে চলো’—এই স্লোগানকে সামনে রেখে উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে আজিমনগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা।

শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার আজিমনগরের হাতিঘাটা বাজার মাঠে মোজাম্মেল খান (মাসুম) এর সার্বিক সহযোগিতায় মুহাম্মদ সোহেল রানার সঞ্চালনায় উক্ত ফুটবল টুর্নামেন্ট খেলাটি পরিচালিত হয়।

সুষ্ঠু ও সুশৃঙ্খল ব্যবস্থাপনায় খেলাকে ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবের আমেজ। স্থানীয় ফুটবলপ্রেমীদের উপস্থিতিতে নান্দনিক পরিবেশে জমে ওঠে ফাইনাল ম্যাচ।

উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মুহাম্মদ নুমান খান।

ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আজিমনগর ইউনিয়নের কৃতি সন্তান ও সাবেক চেয়ারম্যান হাজী আলী আকবর খান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবক ফারুক ওয়াদুদ খান এবং বিশিষ্ট সমাজসেবক সজিব হোসেন খান (সুরুজ)।

আয়োজকরা জানান, তরুণ সমাজকে মাদক থেকে দূরে রেখে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং সুস্থ বিনোদনের পরিবেশ সৃষ্টি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য।

সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ফেসবুক আইডি সাসপেন্ড

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৪:৩০ অপরাহ্ণ
সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ফেসবুক আইডি সাসপেন্ড

ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক (ডিসি) আবু সাইদের বিরুদ্ধে সাংবাদিককে সংবাদ সংগ্রহে বাধা ও ডিসি কার্যালয়ের কক্ষে প্রবেশ নিয়ে মন্তব্যের অভিযোগে সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিক শেখ জুনায়েদের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট ‘Suspended’ দেখানোর অভিযোগ উঠেছে।

সাংবাদিক শেখ জুনায়েদ দৈনিক নববাণীর ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন। তাঁর ব্যক্তিগত ‘Junaed Mia’ নামের ফেসবুক অ্যাকাউন্টটি সাসপেন্ড হওয়ার বিষয়টি তিনি নিজেই জানিয়েছেন।

শেখ জুনায়েদ বলেন, জেলা প্রশাসক আবু সাইদের বক্তব্য ও ঘটনাটি নিয়ে শনিবার (১৯ সেপ্টেম্বর) দেনিক নববাণীতে সংবাদ প্রকাশের পর তিনি স্থানীয় ও জেলাভিত্তিক বিভিন্ন ফেসবুক গ্রুপে সংবাদটি শেয়ার করেন। এর কিছুক্ষণ পর হঠাৎ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে প্রবেশ করা যাচ্ছিল না। পরে ফেসবুক থেকে “Your Facebook Account Is Suspended” বার্তা দেখতে পান।
তিনি বলেন, “বার্তাটি দেখার পর আমি মানসিকভাবে হতাশ হয়ে পড়ি। বিষয়টি নিয়ে সহকর্মীদের সঙ্গে কথা বললে তারা আমাকে সান্ত্বনা দেন এবং বিকল্প অ্যাকাউন্ট ব্যবহার করে ফেসবুকের সাইবার সিকিউরিটি টিমের সঙ্গে যোগাযোগের পরামর্শ দেন।”

শেখ জুনায়েদের দাবি, সাইবার সিকিউরিটি সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগের পর তাঁকে জানানো হয়, একাধিক রিপোর্টের কারণে তাঁর অ্যাকাউন্টটি সাসপেন্ড হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, সংশ্লিষ্টরা জানান, অভিজ্ঞ ব্যক্তিদের মাধ্যমে একাধিক রিপোর্ট করা হয়েছে বলে তারা দেখতে পেয়েছেন। তবে অ্যাকাউন্টটি পুনরুদ্ধার করা কঠিন হতে পারে বলেও তাঁকে জানানো হয়েছে।

এর আগে গত ১৭ সেপ্টেম্বর জেলা প্রশাসক আবু সাইদের সঙ্গে সাংবাদিক শেখ জুনায়েদের কথোপকথন ও সংবাদ সংগ্রহে বাধার অভিযোগ নিয়ে দৈনিক গণকণ্ঠের অনলাইন পোর্টালে একটি সংবাদ প্রকাশিত হয়েছিল বলে দাবি করেন শেখ জুনায়েদ। পরবর্তীতে ওই সংবাদটি ওয়েবসাইটে খুঁজে পাওয়া যাচ্ছে না বলেও তিনি অভিযোগ করেন।

সাংবাদিক শেখ জুনায়েদ বলেন, একজন জেলা প্রশাসক হিসেবে সংবাদ সংগ্রহের ক্ষেত্রে সাংবাদিকের সঙ্গে এমন আচরণ কাম্য নয়। তিনি এ ঘটনার প্রতিবাদ জানান এবং বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করার কথা জানান।

তিনি বলেন, “আমি ইতোমধ্যে বিভাগীয় কমিশনার, জনপ্রশাসন মন্ত্রণালয়ের মাঠ প্রশাসন-২, বাংলাদেশ প্রেস কাউন্সিলের প্রেস সচিব, জেলা ও মাঠ প্রশাসন অনুবিভাগের (অতিরিক্ত দায়িত্ব) অতিরিক্ত সচিবসহ স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক ও সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ এবং গণমাধ্যমকর্মীদের বিষয়টি জানিয়েছি।”

শেখ জুনায়েদ আরও জানান, বিষয়টি নিয়ে বিভাগীয় কমিশনারের কার্যালয় ও জনপ্রশাসন মন্ত্রণালয়ে লিখিত অভিযোগ দেওয়ার প্রস্তুতি নিচ্ছেন তিনি।

তিনি বলেন, “প্রয়োজনে সংবাদ সম্মেলন কিংবা মানববন্ধনের মতো কর্মসূচি আয়োজন করা হবে। একজন গণমাধ্যমকর্মীর সংবাদ সংগ্রহ ও মতপ্রকাশের অধিকার রক্ষায় আইনসম্মতভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।”

আখাউড়ায় নিখোঁজের ১ দিন পর ভারত সীমান্তের শুন্যরেখায় পাওয়া গেল মৃ/ত/দেহ

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:৩৭ অপরাহ্ণ
আখাউড়ায় নিখোঁজের ১ দিন পর ভারত সীমান্তের শুন্যরেখায় পাওয়া গেল মৃ/ত/দেহ

ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউপির আবদুল্লাহপুর গ্রামের মো. শাকিল (১৩) নামে এক কিশোর নিখোঁজ হয়েছিল একদিন আগে। সেই থেকেই তার মা-বাবা ও আত্মীয় স্বজনরা তাকে অনেক খোঁজাখুঁজি করেছেন। ইচ্ছেতেই তার সন্ধান মেলেনি কোথাও। এর একদিন পর গতকাল সন্ধ্যায় একই গ্রামের ভারত সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে শাকিলের লা/শ দেখতে পান পায় বিজিবি। নিহত শাকিল ঐ গ্রামের মালু মিয়ার পুত্র। কে বা কাহারা শিশু শাকিলকে হত্যা? করলো অথবা কেন হত্যা করলো ? তার রহস্য এখনও উদঘাটন হয়নি! শিশুর শাকিল এর মা বাবার সাথে কথা বলে জানা যায়, এলাকায় তাদের কারও সাথে তেমন কোন বিরোধ বা শত্রুতা নেই যে ওরা শাকিলকে হত্যা করবে। শাকিল এর মা-বাবার কাউকে সন্দেহ হয় কিনা এমন প্রশ্নের জবাবে ওরা বলেন। তাদের তেমন ভাবে এখনো কাউকে সন্দেহ হয়নি। এখনো প্রশ্ন? তাহলে কে মারলো শাকিলকে? আবার তার লাশ কেনই বা সীমান্তে পড়ে আছে? এ নিয়ে চলছে চুল ছাড়া বিশ্লেষণ ও অনুসন্ধান। আশা করি অনুসন্ধানে বেরিয়ে আসবে তার আসল রহস্য। এদিকে লাশ উদ্ধারের জন্য ভারত-বাংলাদেশ সীমান্তে দূ’দেশের আইনশৃংখলা রক্ষাকারী বাহিনীর বৈঠকও চলমান আছে।

×