শ্রীপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধ/র্ষ/ণের অভিযোগ সিয়ামের বিরুদ্ধে।

অনলাইন ডেস্ক প্রকাশিত: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৪:১৮ অপরাহ্ণ
শ্রীপুরে বিয়ের প্রলোভনে তরুণীকে একাধিকবার ধ/র্ষ/ণের অভিযোগ সিয়ামের বিরুদ্ধে।
৭৭

গাজীপুরের শ্রীপুর উপজেলায় বিয়ের প্রলোভন দেখিয়ে এক তরুণীকে আবাসিক হোটেলে নিয়ে একাধিকবার ধষর্ণের গুরুতর অভিযোগ উঠেছে। উপজেলার গোসিংগা ইউনিয়নের মাটিয়াগাড়া গ্রামের শফিকুল ইসলাম লিটন এর ছেলে সিয়াম এর বিরুদ্ধে। ভুক্তভোগী তরুণী একই ইউনিয়নের খোজেখানী গ্রামের শহিদুল্লাহ মেয়ে সিনথিয়া মিম নিজে বাদী হয়ে আইনি প্রতিকার চেয়েছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের বাসিন্দা হওয়ার সুবাদে সিয়াম ও সিনথিয়া মিমের মধ্যে বেশ কিছুদিন ধরে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। একপর্যায়ে সিয়াম তাকে বিয়ে করার সুনির্দিষ্ট প্রতিশ্রুতি ও প্রলোভন দিয়ে কক্সবাজার একটি আবাসিক হোটেলে নিয়ে যায়। সেখানে বিয়ের কথা বলে তরুণীর ইচ্ছার বিরুদ্ধে তাকে একাধিকবার ধর্ষণ করা হয়।পরবর্তীতে ভুক্তভোগী তরুণী সিয়ামকে বিয়ের জন্য চাপ দিলে সে কালক্ষেপণ করতে থাকে এবং একপর্যায়ে বিয়ে করতে সম্পূর্ণ অস্বীকৃতি জানায়। শুধু তাই নয়, বিষয়টি কাউকে জানালে বড় ধরনের ক্ষতি করার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ করা হয়েছে।

উপায়ান্তর না পেয়ে ভুক্তভোগী তরুণীর পরিবার বিষয়টি স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গকে অবহিত করে। পরবর্তীতে আইনি ব্যবস্থার অংশ হিসেবে শ্রীপুর মডেল থানায় লিখিতভাবে অভিযোগ জানানো হয়। পুলিশ পুরো ঘটনাটির সত্যতা যাচাই এবং অভিযুক্ত সিয়ামকে গ্রেফতারের জন্য অভিযান শুরু করেছে বলে জানা গেছে।