সাটুরিয়ায় আ.লীগ নেতাকে ছাড়াতে প্রত্যয়নপত্র: বিএনপি ও তাঁতী দলের তিন নেতার পদ স্থগিত
মানিকগঞ্জের সাটুরিয়ায় নাশকতা ও রাষ্ট্রবিরোধী মামলায় কারাগারে থাকা এক প্রভাবশালী আওয়ামী লীগ নেতাকে মুক্ত করতে দলীয় প্যাডে প্রত্যয়নপত্র দেওয়ার চাঞ্চল্যকর ঘটনায় স্থানীয় বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনগুলোর মধ্যে চরম অস্থিরতা ও ক্ষোভ বিরাজ করছে। কারাবন্দি ওই আওয়ামী লীগ নেতাকে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহচর’ আখ্যা দিয়ে প্রত্যয়নপত্র…
