মানিকগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাহসহ জাহানারা নামের এক মাদক সাম্রাজ্ঞী আটক !

মোহাম্মদ নজরুল ইসলাম, সাটুরিয়া প্রতিনিধি ঃ প্রকাশিত: শুক্রবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৪৪ অপরাহ্ণ
মানিকগঞ্জে ২ হাজার পিচ ইয়াবাহসহ জাহানারা নামের এক মাদক সাম্রাজ্ঞী আটক !
৯৩

মানিকগঞ্জের শিবালয় উপজেলার জমদুয়ারা গ্রাম হতে ২ হাজার পিচ ইয়াবাসহ জাহানারা (৪২) নামের এক মাদক সাম্রাজ্ঞীকে আটক করা হয়েছে। আজ শুক্রবার সকাল আনুমানিক ১১টায় তেওতা ইউনিয়নের ৬ নং ওর্য়াড এলাকা থেকে স্থানীয়রা তাকে আটক করে।

আটককৃত জাহানারা (৪২) বেগম পাবনা জেলার সাথিয়া থানার কাশিনাথপুর গ্রামের বাসিন্দা এবং স্থানীয় সলেমান মিয়ার স্ত্রী বলে জানা গেছে। বর্তমানে তিনি সুজানগর গ্রামের নাজিরপুরে বস-বাস করছেন।

স্থানীয়সূত্রে জানাযায়, জাহানারা (৪২) বেগমকে প্রায়ই ঐ গ্রামে দেখা যেত। তিনি র্দীঘ দিন থেকেই ঐ গ্রামের বাসিন্দা ইদ্রিস মিয়ার ছেলে ইন্না মিয়ার সাথে মাদক ব্যবসায় জড়িত ছিলেন। ঘটনার দিন, স্থানীয়দের সন্দেহ হলে তারা মহিলার সঙ্গে থাকা হ্যান্ড-ব্যাগ তল্লাশী করে ২ হাজার পিচ ইয়াবা পেয়ে তাকে হাতে নাতে আটক করে শিবালয় থানা পুলিশের কাছে সোর্পদ করে।

এ ব্যাপারে শিবালয় থানার অফির্সাস ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে শিবালয় থানা পুলিশের সদস্যরা তাকে আটক করেছে। বর্তমানে সে পুলিশ হেফাজতে রয়েছে। ইতিমধ্যে তার বিরুদ্ধে বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।