মানিকগঞ্জের গড়পাড়ায় মেয়ের জামাতার লাথিতে শ্বশুড় নি/হ/ত!

মোহাম্মামদ নজরুল ইসলাম সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩৮ অপরাহ্ণ
মানিকগঞ্জের গড়পাড়ায় মেয়ের জামাতার লাথিতে শ্বশুড় নি/হ/ত!
৫৪

মানিকগঞ্জের গড়পাড়ায় মেয়ের জামাতা মোঃ রাসেলের বিরুদ্ধে শ্বশুরকে খুনের অভিযোগ পাওয়া গেছে। জানাযায়, সদর উপজেলার গড়পাড়া ইউনিয়নের সাকরাইল এলাকায় গতকাল রোববার গভীর রাত ১টার দিকে শ্বশুড় সিদ্দিকুর রহমানের বাড়ীতে এ ঘটনাটি ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায় যে, ঘটনার রাতে শ্বশুড় সিদ্দিকুর রহমানের অটোরিকশার ব্যাটারি চুরি করতে যায় তাঁরই মেয়ের জামাতা রাসেল। চুরির সময়ে অটোরিকশার কিছু শব্দ হলে তৎক্ষনাত শ্বশুড় সিদ্দিক ও তার জৈনক শালা শব্দ পেয়ে ঘর থেকে বের হয়ে Listings চোর সন্দেহে রাসেলকে ধরতে যায়।

এ সময় তাদের ২ জনের মধ্যে ধস্তাধস্তির হয়। এক পর্যায়ে জামাই রাসেল শ্বশুড় সিদ্দিকুর রহমানকে স্বজোড়ে লাথি মারিলে গুরুতর আহত হন। এ সময় তারা চিৎকার প্রতিবেশীকে ডাকাডাকি করে আস্তে আস্তেই ঘটনাস্থলেই শ্বশুড় সিদ্দিকুর রহমানের মৃত্যু হয়।

পরে জামাই জনতার আদালতে আটক হয়ে পরে পুলিশে সোপর্দ হয়েছে। কথায় বলে কি চোরে না শুনে ধর্মের কাহিনী।