সফিপুরে আনসার-ভিডিপি একাডেমি পরিদর্শনে চার দেশের রাষ্ট্রদূত
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুরে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর (আনসার-ভিডিপি) একাডেমি পরিদর্শন করেছেন মালদ্বীপ, কসোভো, মরক্কো ও সিঙ্গাপুরের রাষ্ট্রদূতেরা। এ সময় বাহিনীর প্রশিক্ষণ কার্যক্রম, কারিগরি দক্ষতা এবং সদস্যদের তৈরি হস্তশিল্প ও বিভিন্ন পণ্যের মান দেখে আগ্রহ প্রকাশ করেন তারা। সোমবার (২৬ অক্টোবর) সকাল সাড়ে…
