বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালগাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশসাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !ধুনটে পৃথক বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতারলামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনীরাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নানিয়ারচরে ২৪০ যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাইবান্দরবানে উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসীদৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল: বান্দরবানের অদম্য ইমতিয়াজের এইচএসসিতে অনন্য জয়যাত্রাটঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচিগাজীপুরে আজও শ্রমিক-পুলিশ সংঘর্ষব্রাহ্মণবাড়িয়ায় বাসের চাপায় অটোরিকশাচালক ও নারী নি/হ/ত, আহত শিশুসহ ২আমন ধান এর ঘ্রাণে হেমন্তের মাঠে মাঠে ব্যস্ত কৃষকগাজীপুর সিটি কর্পোরেশনের পূবাইল অফিসে নীরব দুর্নীতি: জিম্মি করদাতারা, হাতিয়ে নেওয়া হচ্ছে লাখ লাখ টাকাআখাউড়া মসজিদপাড়ায় প্রভাবশালীদের প্রভাবে অতিষ্ঠ সাধারণ মানুষপাহাড়ি শিশুদের স্বপ্নে নতুন ডানা, প্রধানমন্ত্রীর নির্দেশনায় পুনর্নির্মিত বুঝিখাল বিদ্যালয়

লামা থেকে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা সদরে স্থানান্তরের সিদ্ধান্তে স্থানীয়দের তীব্র ক্ষোভ

চৌধুরী মোঃ সুজন স্টাফ রিপোর্টার প্রকাশিত: রবিবার, ১ নভেম্বর, ২০২৬, ১১:১২ অপরাহ্ণ
লামা থেকে ভূমি রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা সদরে স্থানান্তরের সিদ্ধান্তে স্থানীয়দের তীব্র ক্ষোভ
৪০

বান্দরবান পার্বত্য জেলার লামা উপজেলার সব ধরনের রেজিস্ট্রেশন সংক্রান্ত কার্যক্রম স্থানীয় কার্যালয় থেকে সরিয়ে জেলা সদরে স্থানান্তরের নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। পাহাড়ি অঞ্চলের দুর্গম যোগাযোগ ব্যবস্থার কারণে এই সিদ্ধান্তের ফলে চরম ভোগান্তির আশঙ্কায় তীব্র ক্ষোভ ও অসন্তোষ প্রকাশ করেছেন লামার সাধারণ বাসিন্দারা। জনদুর্ভোগ এড়াতে অবিলম্বে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করে রেজিস্ট্রেশন কার্যক্রম পূর্বের মতো স্থানীয় উপজেলা কার্যালয়ে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

জানা গেছে, পার্বত্য চট্টগ্রাম শাসন বিধিমালা ১৯০০-এর ২০ বিধি অনুযায়ী বান্দরবানের জেলা প্রশাসক নাজমিন সুলতানা গত সোমবার (২৬ অক্টোবর) এই আদেশ জারি করেন। আদেশে ২০২২ সালের ১০ জানুয়ারির পূর্ববর্তী নির্দেশ বাতিল করে, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত লামা উপজেলার যাবতীয় রেজিস্ট্রেশন সংক্রান্ত কাজ জেলা প্রশাসকের কার্যালয়ের রেজিস্ট্রেশন শাখা থেকে সম্পন্ন করার কথা বলা হয়। এতদিন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এই কার্যক্রম পরিচালনা করে আসছিলেন।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, চলতি ২০২৬ সালে এই উপজেলায় ইতোমধ্যে বায়না, সাব-কবলা, দানপত্র, পাওয়ার অব অ্যাটর্নি ও চুক্তিনামাসহ মোট ১,২৬৩টি রেজিস্ট্রেশন কাজ সফলভাবে সম্পন্ন হয়েছে।

এমন সিদ্ধান্ত কার্যকর হলে দুর্গম পাহাড়ি পথ পাড়ি দিয়ে জেলা সদরে যাওয়া সাধারণ মানুষের জন্য চরম ভোগান্তির কারণ হবে বলে জানান স্থানীয়রা। লামার ৬ নম্বর রূপসীপাড়া এলাকার বাসিন্দা আবুল হোসেন বলেন, “লামা থেকে জেলা সদরের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার। ছোটখাটো রেজিস্ট্রেশন কাজের জন্য অতিরিক্ত সময়, অর্থ ও শ্রম ব্যয় করে জেলা সদরে যেতে হবে। এতে সাধারণ মানুষ আর্থিক ক্ষতির পাশাপাশি হয়রানির শিকার হবেন।”

একই সুরে অসন্তোষ প্রকাশ করে ৫ নম্বর সরই ইউনিয়নের সাবেক ইউপি সদস্য হাবিবুর রহমান বলেন, “প্রশাসনের উচিত বিষয়টি মানবিক ও বাস্তবসম্মতভাবে বিবেচনা করা। জনদুর্ভোগ কমাতে রেজিস্ট্রেশন কার্যক্রম দ্রুত পূর্বের নিয়মে লামা ইউএনও কার্যালয়ে ফিরিয়ে আনার জোর দাবি জানাচ্ছি।”

বিষয়টি নিয়ে লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সোমাইয়া আক্তার জানান, “রেজিস্ট্রেশন কার্যক্রম জেলা প্রশাসকের এখতিয়ারাধীন বিষয়। সরকারি দায়িত্ব অনুযায়ী আমরা কাজ করতে বাধ্য। তবে লামা থেকে বান্দরবানের দূরত্ব বেশি হওয়ায় জনগণের ভোগান্তির বিষয়টি বোধগম্য।”

অন্যদিকে বান্দরবানের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এস. এম. হাসান জানান, রেজিস্ট্রেশন কার্যক্রমের নিয়ন্ত্রণ সম্পূর্ণ জেলা প্রশাসকের এখতিয়ারে। তিনি যেকোনো ইউএনও-কে এই দায়িত্ব দিতে পারেন বা ফিরিয়ে নিতে পারেন। তবে বিষয়টি নিয়ে জেলা প্রশাসকের সঙ্গে কথা বলা হবে বলে আশ্বাস দেন তিনি।

এ বিষয়ে জানতে বান্দরবান জেলা প্রশাসক নাজমিন সুলতানার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৫৩ অপরাহ্ণ
ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের শহরপাড়া এলাকার দীর্ঘদিনের বেহাল কাঁচা সড়কটি ব্যক্তিগত অর্থায়নে মাটি ভরাট করে সংস্কার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন দুলাল। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শ্রমিক ও মাটির ব্যবস্থা করে সড়কটির সংস্কারকাজ শুরু করেন তিনি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

শাহাদাৎ হোসেন দুলাল বেড়েরবাড়ী গ্রামের বুড়িরভিটা পাড়ার মৃত ওয়াহেদ আলী প্রামাণিকের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়ন যুবদলের নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

সংস্কারকাজ চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপন, ওলামা দলের নেতা এস এম জাহিদ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশ

মোঃ নজরুল ইসলাম (গাজীপুর মহানগর) প্রতিনিধি:- প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৪৯ অপরাহ্ণ
গাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশ

গাজীপুর মহানগরের বাংলাবাজার এলাকায় পোশাক কারখানার শ্রমিক তৌফিক হোসেন মারা যাওয়ার ঘটনায় গায়েবানা জানাজা পড়তে আসা জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতাকর্মীদের ধাওয়া দিয়ে সরিয়ে দিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

বুধবার (৪ নভেম্বর) পৌনে ১২টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় এ ঘটনা ঘটে।

জানা জায়, পোশাক শ্রমিক তৌফিক নিহতের ঘটনায় বুধবার দুপুর ১২টার দিকে গাজীপুর মহানগরের চান্দনা চৌরাস্তা এলাকায় গায়েবানা জানাজার ঘোষণা দেন এনসিপি নেতা আলী নাসের খান।

দুপুর সাড়ে ১২টার দিকে কিছুসংখ্যক নেতাকর্মী নিয়ে আলী নাসের খান চান্দনা চৌরাস্তা মোড় এলাকায় আসেন। সেখানে গায়েবানা জানাজার একটি ব্যানার নিয়ে প্রথমে তারা বক্তব্য শুরু করেন। এনসিপি ও শ্রমিক শক্তির বেশ কয়েকজন নেতা বক্তব্য শেষ করলে আলী নাসের খান বক্তব্য দেন। তার বক্তব্য শেষ হওয়ার পরপরই গায়েবানা জানাজা না পড়ে মোনাজাত ধরেন আলী নাসের খান।

একপর্যায়ে পুলিশ ধাওয়া দিয়ে এবং সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

এ বিষয়ে এনসিপির কেন্দ্রীয় মুখ্য সংগঠক আলী নাসের খান বলেন, পুলিশ তাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে বাধা প্রদান করেছে। তারা পোশাক শ্রমিক তৌহিদ হত্যার বিচার দাবি করছেন। সেই সঙ্গে শ্রমিকদের ন্যায্য দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান।

তিনি দাবি করেন, পুলিশের হামলায় জাতীয় শ্রমিক শক্তির সভাপতি এবং এনসিপি গাজীপুর জেলা কমিটির নেতাসহ অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

বাসন থানার ওসি মো. হারুনর রশীদ জানান, এনসিপির নেতারা গাজীপুর চৌরাস্তা রাস্তার মূল পয়েন্টে জানাজার উদ্দ্যোগ নেয়। এ সময় প্রশাসন থেকে বলা হয়, পাশের মসজিদ, ঈদগাহ মাঠ অথবা খেলার মাঠে জানাজা পড়তে। কিন্তু তারা শুনেননি। পরে বাধ্য হয়ে তাদের রাস্তা থেকে সরিয়ে দেওয়া হয়। এ ঘটনায় কেউ আহত হয়নি।

সাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !

সাটুরিয়া উপজেলা প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ অপরাহ্ণ
সাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার দিঘলীয়া ইউনিয়নের চাচিতারা গ্রামে (৩নং ওয়ার্ড) কালুপাগলার বাড়ী সংলগ্ন রাস্তায় উপজেলা প্রশাসন কর্তৃক- আরসি রোড ঢালাই, ডেইন ও সাইড এংগেল নির্মান নিয়ে অনিয়মের অভিযোগ (৩নং ওয়ার্ড) করেছেন স্থানীয়রা। প্রায় ৫ লক্ষ টাকা ব্যয়ে নির্মিত এই কাজে যথাযথ স্থান নির্বাচনেও ভুলের কথা জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, দর্শনধারী এই অবকাঠামাগত উন্নয়নে স্থায়ী বা ঠিকসই ভাবনায় করা হয়নি। রাস্তার আগ্র-ভাগের গুরুত্বপুর্ন অংশকে বাদ দিয়ে শুধুমাত্র লোক দেখানোর নির্মিত্তে কাজটি করা হয়েছে। যার ফলে একটু বৃষ্টি হলেই রাস্তায় হাঁটুপানি জমে থাকে। এতে রাস্তা দিয়ে গাড়ী ঘোড়া চলাচল তো দূরের কথা পথচারীদের পায়ে হেটেঁ চলাচল দুস্কর হয়ে পড়ে। তাছাড়া পাশ্ববর্তী বাড়ী ঘরের ঢল ও আবর্জন সামান্যতেই রাস্তায় নেমে আসে, ফলে রাস্তার পিচ ইতিমধ্য উঠে গেছে গেছে এবং ছোট ছোট গর্তের সৃষ্টি হয়ে রাস্তাটি চলাচলের জন্য অনুউযোগি হয়ে পড়েছে।

এই ব্যাপারে ৩ নং ওয়ার্ডের সাবেক মেম্বার বাবুল হোসেন জানান, ক্ষতিগ্রস্থ্য রাস্তারটির গুরুত্বপুর্ণ অংশ বাদ দিয়ে কাজ করা হয়েছে। যার ফলে রাস্তার পূর্বাংশের প্রায় ১০ ফুট এলাকা জুড়ে বর্ষা মৌসুমে হাটু পানি জমে থাকে। রাস্তা দিয়ে অটো-ভ্যান রিকসা ও পিকআপসহ পথচারিদেরও চলাচলের মারাত্বক অসুবিধা হয়। তিনি দুঃখ করে বলেন, রাস্তার মাপ-ঝুক করার সময় আমি ইঞ্জিনিয়ার সাহেবকে বিষয়টি বলে ছিলাম কিন্তু অজ্ঞাত কারণে তিনি আমলে নেনি।

রাস্তাটির দুরবস্থা সম্পর্কে কালু-পাগলা দরবারের খাদেম আবু তাহের জানান, রাস্তাটি নিয়ে আমরা বিগত ১৫ বছর যাবৎ ভোগছি। কয়েক বার কাজও এসেছে। কিন্তু সঠিক স্থানে কাজ না হওয়ায় বার বার রাস্তাটি ভেঙ্গে যাচ্ছে। গত কয়েক মাস আগে এখানে প্রায় ৫লক্ষ টাকার কাজ করা হলেও এখনো একটু বৃষ্টি হলেই হাটুপানি জমে থাকে।

তিনি আরো জানান, এটি আমার পীড়বাড়ী সংলগ্ন রাস্তা। রাস্তার এহেন, দুরবস্থায় আমি ব্যক্তিগত টাকা দিয়ে বেশ কয়েকবার রাস্তাটি মেরামত করেছিলাম। এখন আর পরছি না। তাই সরকারের কাছে আবেদন দয়া করে আপনারা এর একটা বিহিত করুন।

এ ব্যাপারে রাস্তা নির্মান কমিটির সভাপতি মোঃ সুজন মেম্বার বলেন, পানি জমাট বা ক্ষতিগ্রস্থ্য স্থানটি আমাদের নিমার্ন কাজের আওতার মধ্য ছিল না। ইঞ্জিনিয়ার কর্তৃক নির্ধারিত স্থানে আমরা যথাযথ ভাবে কাজ করেছি। কাজে শতভাগ স্বচ্ছতা অবলম্বন করা হয়েছে।

তিনি আরো বলেন, অত্র ওয়ার্ডের মেম্বার হিসাবে আমি এতোটুকু বলতে পারি- সামনে সরকারী বরাদ্দ পেলে এই সমস্যার স্থায়ী সামাধান করবো-ইনশাল্লাহ।

×