প্রিন্ট এর তারিখঃ বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩

ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলাল

গোবিন্দ রায়,ধুনট (বগুড়া) প্রতিনিধি:

বগুড়ার ধুনট উপজেলার নিমগাছী ইউনিয়নের বেড়েরবাড়ী গ্রামের শহরপাড়া এলাকার দীর্ঘদিনের বেহাল কাঁচা সড়কটি ব্যক্তিগত অর্থায়নে মাটি ভরাট করে সংস্কার করেছেন চেয়ারম্যান পদপ্রার্থী শাহাদাৎ হোসেন দুলাল। তাঁর এ উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগ কিছুটা লাঘব হবে বলে আশা করা হচ্ছে।

বুধবার (৪ নভেম্বর) দুপুরে শ্রমিক ও মাটির ব্যবস্থা করে সড়কটির সংস্কারকাজ শুরু করেন তিনি। স্থানীয়দের ভাষ্য, দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে শিক্ষার্থী, কৃষকসহ সাধারণ মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হতো।

শাহাদাৎ হোসেন দুলাল বেড়েরবাড়ী গ্রামের বুড়িরভিটা পাড়ার মৃত ওয়াহেদ আলী প্রামাণিকের ছেলে। তিনি নিমগাছী ইউনিয়ন যুবদলের নেতা এবং আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করতে আগ্রহী।

সংস্কারকাজ চলাকালে স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে ছিলেন নিমগাছী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শিপন, ওলামা দলের নেতা এস এম জাহিদ সরকারসহ স্থানীয় নেতাকর্মীরা।

Published by the Editor from 24 Shantibagh, Dhaka-1217; Commercial Office: Roni House, 153 C/A, Motijheel, Dhaka-1000. Mobile: 09697266156 /Watsapp 01349-657644.  E-mail: news.dailynababani@gmail.com

প্রিন্ট করুন