রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩
শিরোনাম:
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নি/হ/ত শাকিলের মৃ/ত/দে/হ বিজিবির কাছে হস্তান্তর করলেন বিএসএফসৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ ও শেখ রাসেল পরিষদ নেতা লিমন গ্রেপ্তারসিংগাইরে রুফটপ সোলার সম্প্রসারণে গ্রাহক ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিতরাঙ্গামাটিতে সরকারি শিশু পরিবারের নিবাসীদের মাঝে মেধা বৃত্তির চেক বিতরণকর্ণফুলী নদীতে গোসল করতে নেমে পর্যটকের মৃ/ত্যুলক্ষ্মীপুরে চিকিৎসা নিতে আসা নারীকে শ্লীলতাহানি ও মারপিট: ২৪ ঘণ্টার মধ্যে ২ অপরাধী গ্রেপ্তাররাঙ্গামাটি লংগদুতে সেনাবাহিনীর কারিগরি প্রশিক্ষণের দ্বিতীয় ধাপ শুরুমাদক ছাড়ো, মাঠে চলো’ স্লোগানে আজিমনগর ইউনিয়ন ফুটবল টুর্নামেন্টের ফাইনাল।সংবাদ প্রকাশের কয়েক ঘণ্টার মধ্যেই সাংবাদিকের ফেসবুক আইডি সাসপেন্ডআখাউড়ায় নিখোঁজের ১ দিন পর ভারত সীমান্তের শুন্যরেখায় পাওয়া গেল মৃ/ত/দেহসীমান্তের কাঁটাতারের চেয়েও শক্তিশালী আত্মীয়তার বন্ধন২৮ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ ১ মাদক কারবারী গ্রেফতারখাগড়াছড়িতে বাঁশ-বেত শিল্পীদের নিয়ে কর্মশালামানিকগঞ্জ সদর উপজেলার কৃঞ্চপুরে একই পরিবারে ৩ জনের মৃ/ত‍্যু!গোলাপগঞ্জ উপজেলা প্রেসক্লাবের নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদকে জমকালো সংবর্ধনা

আহত অন্তত ২২

রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে প্রাণ গেল ৭ যাত্রীর

ভারত প্রতিনিধি, সুজন চক্রবর্তী : প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ৫:২৮ অপরাহ্ণ
রাজস্থানে ভয়াবহ বাস দুর্ঘটনা, আগুনে পুড়ে প্রাণ গেল ৭ যাত্রীর
৭৯

দিল্লি-মুম্বই এক্সপ্রেসওয়েতে ভয়াবহ সড়ক দুর্ঘটনার পর যাত্রীবাহী একটি এসি স্লিপার বাসে আগুন লেগে অন্তত ৭ জন নিহত এবং কমপক্ষে ২২ জন আহত হয়েছেন। মঙ্গলবার (৩০ জুন) গভীর রাতে রাজস্থানের দৌসা এলাকার কাছে এ দুর্ঘটনা ঘটে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে পুলিশ।

 

পুলিশ সূত্রে জানা যায়, রাত আনুমানিক ২টা ৩০ মিনিটে উত্তরাখণ্ডের হৃষীকেশ থেকে মধ্যপ্রদেশের ইন্দোরগামী দূরপাল্লার একটি যাত্রীবাহী বাস রাজস্থানের দৌসা এলাকায় একটি ট্রেলারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পরপরই ট্রেলার ও বাসে আগুন ধরে যায়। বাসটিতে মোট ৩৭ জন যাত্রী ছিলেন।

 

প্রাথমিক তথ্যে জানা গেছে, বাসটি অতিরিক্ত গতিতে চলছিল। নিয়ন্ত্রণ হারিয়ে ট্রেলারের সঙ্গে ধাক্কা লাগার পর আগুন দ্রুত পুরো বাসে ছড়িয়ে পড়ে। এসি স্লিপার কোচ হওয়ায় আগুন আরও দ্রুত বিস্তার লাভ করে। আপার বার্থে অবস্থানকারী পাঁচ যাত্রী আগুনে ঝলসে মারা যান। এছাড়া মাথায় গুরুতর আঘাত পেয়ে আরও দুই যাত্রীর মৃত্যু হয়।

 

প্রত্যক্ষদর্শীরা জানান, সংঘর্ষের পরপরই বাসে আগুন ছড়িয়ে পড়লে যাত্রীরা প্রাণ বাঁচাতে চিৎকার শুরু করেন। স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে এগিয়ে এলেও আগুন দ্রুত ছড়িয়ে পড়ায় কয়েকজন যাত্রী বাসের ভেতরেই আটকা পড়ে যান। অধিকাংশ যাত্রীকে উদ্ধার করা সম্ভব হলেও সবাইকে জীবিত বের করে আনা যায়নি।

 

খবর পেয়ে দমকলকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে অধিকাংশই নারী ও শিশু। নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

এদিকে স্থানীয়দের দাবি, বাসটির পেছনের অংশে বিপুল পরিমাণ সিগারেটের প্যাকেট মজুত ছিল। তাদের ধারণা, এ কারণেই আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। তবে এ বিষয়ে পুলিশ এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য করেনি এবং দুর্ঘটনার কারণ তদন্ত করে দেখা হচ্ছে।

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নি/হ/ত শাকিলের মৃ/ত/দে/হ বিজিবির কাছে হস্তান্তর করলেন বিএসএফ

মোহাম্মদ আমিনুল ইসলাম আমিন উপজেলা প্রতিনিধি আখাউড়া প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৮ অপরাহ্ণ
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নি/হ/ত শাকিলের মৃ/ত/দে/হ বিজিবির কাছে হস্তান্তর করলেন বিএসএফ

মো. শাকিল আহমেদ (১৪) এর লাশ ভারতের পশ্চিম ত্রিপুরা থানার পুলিশ আখাউড়া থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে। রোববার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে ৫টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর ও ওপারের আগরতলার সানমোড়া সীমান্তের শূন্যরেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে এ লাশ হস্তান্তর করা হয়েছে। শাকিল আহমেদ উপজেলার আব্দুল্লাহপুর গ্রামের আবুল বাসার ( মালু) মিয়ার ছেলে।

পারিবারিক সূত্রে জানাগেছে, শাকিল ছিল মানসিক প্রতিবন্ধী। সে বুধবার রাত থেকে নিখোঁজ হয়। তাকে বিভিন্ন জায়গায় অনেক খোঁজাখুঁজি করেও সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের ২দিন পর শনিবার সন্ধ্যায় আব্দুলাহপুর সীমান্তের কাঁটাতারের বেড়ার পাশে ভারতীয় অংশের সান মোড়া এলাকায় তার মরদেহ দেখতে পায় বিজিবি। মরদেহ উদ্ধারের বিষয়ে বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের পর আখাউড়া থানা পুলিশ শাকিলের মরদেহ বুঝে নিয়েছে।

আখাউড়া দক্ষিণ ইউনিয়নের আবদুল্লাহপুর ও আগরতলার সানমোড়া সীমান্তের শূন্য রেখায় বিজিবি ও বিএসএফের উপস্থিতিতে পশ্চিম ত্রিপুরা থানার সাব ইন্সপেক্টর মানিস পাল আখাউড়া থানার সাব ইন্সপেক্টর মোস্তাককের হাতে শাকিলের লাশ হস্তান্তর করা হয়। এ সময় উপস্থিত ছিলেন কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব, আখাউড়া থানার অফিসার ইনচার্জ (ওসি ) জাবেদউল ইসলাম, ফকির মোড়া বিওপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার নিরাময় চাকমা প্রমুখ।

শাকিলের বাবা আবুল বাসার ওরফে মালু মিয়া বলেন, আমার ছেলে শাকিল মানসিক প্রতিবন্ধী ছিল। সে দীর্ঘদিন ধরে অসুস্থ। আমার মেয়ের বিয়ে ছিল বৃহস্পতিবার। এর আগের দিন ছিল গায়ে হলুদ। গায়ে হলুদের রাত থেকে শাকিলকে আর খোঁজে পাওয়া যায়নি। অনেক খোঁজেছি পায়নি। শনিবারে জানতে পারলাম ভারতের ভেতরে কাটা তারের বেড়া পাশে একটি ব্রিজের কাছে একটি লাশ দেখতে পায়। পরে গিয়ে দেখি আমার ছেলে শাকিলের লাশ। আমার ধারণা শাকিলকে জ্বিনে ওখানে নিয়ে মেরে ফেলেছে। কারণ শাকিল অসুস্থ। তার সাথে কারও শত্রুতা নেই।

আখাউড়া দক্ষিণ ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের সদস্য ইউনুছ মিয়া বলেন, শাকিলের সাথে কারও শত্রুতা নেই। সে অসুস্থ। মানসিক প্রতিবন্ধী। তাদের পরিবারে কোন সমস্যা। ধারণা করা হচ্ছে জ্বিনে শাকিলকে মেরে ফেলেছে। কসবা সার্কেল সহকারী পুলিশ সুপার মো. নাজমুস সাকিব বলেন, কীভাবে শাকিল সীমান্তের শূন্যরেখায় গেল এবং কীভাবে তার মৃত্যু হয়েছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। শনিবার বিকেলে আগরতলা পশ্চিম থানার পুলিশ শাকিলের লাশ উদ্ধার করে ময়না তদন্তের করে রোববার বিকেলে আমাদের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। তবে আগরতলায় হওয়া শাকিলের ময়না তদন্তের রিপোর্ট এনে ও আমাদের করা সুরুত হাল রিপোর্ট মিলিয়ে বিষয়টি তদন্ত করে ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটনের চেষ্টা করা হবে। পুলিশের প্রক্রিয়া শেষ করে পরিবারের কাছে শাকিলের লাশ দেয়া হবে।

সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ ও শেখ রাসেল পরিষদ নেতা লিমন গ্রেপ্তার

ডেস্ক নিউজ প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৩ অপরাহ্ণ
সৈয়দপুরে যুবলীগ নেতা মোস্তফা ফিরোজ ও শেখ রাসেল পরিষদ নেতা লিমন গ্রেপ্তার

নীলফামারীর সৈয়দপুরে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. মোস্তফা ফিরোজ (৫৫) ও শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদের সৈয়দপুর উপজেলা শাখার সভাপতি মোস্তাফিজুর রহমান লিমন (৪০) গ্রেপ্তার হয়েছেন। পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করে সৈয়দপুর থানা পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, রোববার (২০ সেপ্টেম্বর) ভোর রাতে সৈয়দপুর শহরের কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকা থেকে মো. মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়। তিনি সৈয়দপুর কলেজের সাবেক ভিপি ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রলীগ নেতা। তিনি সৈয়দপুর পৌরসভার কুন্দল এলাকার আলহাজ্ব জহির উদ্দিনের ছেলে।

রাজনীতির পাশাপাশি মোস্তফা ফিরোজ ইটভাটা ও সার ব্যবসার সঙ্গে জড়িত। এছাড়া তিনি বিগত উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়েছিলেন।

অন্যদিকে, মোস্তাফিজুর রহমান লিমনকে শুক্রবার (১৯ সেপ্টেম্বর) দুপুর সাড়ে ১টার দিকে উপজেলার কামারপুকুর বাজার এলাকা থেকে আটক করা হয়। তিনি শেখ রাসেল জাতীয় শিশু-কিশোর পরিষদ সৈয়দপুর উপজেলা শাখার প্রতিষ্ঠাতা সভাপতি এবং কামারপুকুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাবেক যুগ্ম আহ্বায়ক। তিনি কামারপুকুর এলাকার মৃত নুরুল হকের ছেলে।

সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম রেজা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

ওসি রেজাউল করিম রেজা জানান, ২০২৫ সালের ১৮ সেপ্টেম্বর পুলিশের করা একটি নাশকতার মামলায় সম্পৃক্ততার অভিযোগে মোস্তফা ফিরোজকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি সিআর মামলাও রয়েছে।

অন্যদিকে, ২০২৪ সালের ৬ সেপ্টেম্বর সৈয়দপুর রাজনৈতিক জেলা বিএনপির দায়ের করা ৪ নম্বর মামলায় সম্পৃক্ততার অভিযোগে মোস্তাফিজুর রহমান লিমনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সিংগাইরে রুফটপ সোলার সম্প্রসারণে গ্রাহক ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

কামরুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ): প্রকাশিত: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ৯:৫৮ অপরাহ্ণ
সিংগাইরে রুফটপ সোলার সম্প্রসারণে গ্রাহক ও সার্ভিস প্রোভাইডারদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের লক্ষ্যে রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধকরণ এবং বেসরকারি ‘সার্ভিস প্রোভাইডার’ তালিকাভুক্তির বিষয়ে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২০ সেপ্টেম্বর) সকাল ১১টায় সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজারের কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সিংগাইর জোনাল অফিসের অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ান, গ্রাহক সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
সভায় সভাপতিত্ব করেন মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির সিংগাইর জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) মো. গোলাম রাব্বানী।
সভায় জানানো হয়, জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র ২০২৬-২০৩০ বাস্তবায়নের অংশ হিসেবে জেলা পর্যায়ে রুফটপ সোলার সিস্টেম স্থাপনের জন্য বেসরকারি ‘সার্ভিস প্রোভাইডার’ নির্বাচন ও তালিকাভুক্তির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের (আরইবি) অভিন্ন পদ্ধতি অনুসরণ করে মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির আওতাধীন এলাকায় সার্ভিস প্রোভাইডার তালিকাভুক্তির লক্ষ্যে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
সভায় বক্তব্য দেন এজিএম দেব্রত ভৌমিক। এ সময় উপস্থিত ছিলেন পাওয়ার ইজ কো-অর্ডিনেটর মোহাম্মদ আব্দুল হক মুরল ও মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির ওয়্যারিং পরিদর্শক দেলোয়ার হোসেন।
এ ছাড়া মানিকগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতির গ্রাহক সদস্য ও রাজনীতিবিদ মুহাম্মদ বিপ্লব হোসেনসহ অন্যান্য গ্রাহক সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা সভায় উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় রুফটপ সোলার সিস্টেম স্থাপনে গ্রাহকদের উদ্বুদ্ধ করা, সৌরবিদ্যুৎ ব্যবহারের সুবিধা, বিদ্যুৎ সাশ্রয় এবং নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়ানোর বিভিন্ন দিক তুলে ধরা হয়। একই সঙ্গে গ্রাহকদের মধ্যে সোলার ব্যবহারে আগ্রহ সৃষ্টি এবং এ খাতের প্রসারে অনুমোদিত ভিলেজ ইলেকট্রিশিয়ানদের ভূমিকা নিয়েও আলোচনা করা হয়।
সভাপতির বক্তব্যে ডিজিএম মো. গোলাম রাব্বানী বলেন, বিদ্যুৎ সাশ্রয়ের পাশাপাশি নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়াতে রুফটপ সোলার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। গ্রাহকদের সোলার ব্যবহারে উৎসাহিত করতে সংশ্লিষ্ট সবাইকে আরও কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।

×