দিল্লিতে ফের নাবালিকাকে গ/ণ/ধ/র্ষ/ণের পর খু/ন

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৪২ অপরাহ্ণ
দিল্লিতে ফের নাবালিকাকে গ/ণ/ধ/র্ষ/ণের পর খু/ন
১৯

ভারতের রাজধানী দিল্লিতে ফের এক চরম নৃশংস ও পৈশাচিক অপরাধের ঘটনা প্রকাশ্যে এল। পরিচিত কয়েকজন নাবালক ও এক যুবকের বিরুদ্ধে ১৭ বছরের এক নাবালিকাকে গণধর্ষণ করে খুনের অভিযোগ উঠেছে। হত্যার পর প্রমান লোপাটের উদ্দেশ্যে ফেলে রাখা মৃতদেহটি কুকুর খেয়ে ফেলায়দেহ শনাক্তকরণের উপায়ও প্রায় ছিল না। এই ভয়াবহ ঘটনার জাতীয় রাজধানীর আইনশৃঙখলা ও নারী নিরাপত্তা নিয়ে ফেরবড়সড় প্রশ্ন চিহ্ন তৈরি হয়েছে। পুলিশ সূত্রে প্রকাশ, দিল্লির কুশক রোড এলাকার জয়পাল রানা নামের একব্যক্তির খেত থেকে ওই নাবালিকার ক্ষতবিক্ষত দেহাংশ উদ্ধার করা হয়। মদ্যপ অবস্থায় থাকা পরিচিত কিছু যুবক ও কিশোর ওই নাবালিকাকে প্রথমে ধর্ষণ করে এবং পরে পুলিশের ভয়ে চিৎকার করায় তাকে ছুরিকাঘাতে খুন করা হয়। এরপর খেতের মধ্যে দেহ ফেলে রেখে একটি টেম্পোয় চড়ে চম্পট দেন অভিযুক্তরা। দেহটি দীর্ঘক্ষণ পড়ে থাকায় তা পচে যায় এবং কুকুরের কামড়ে মুখ বিকৃত হয়ে ডান হাত আলাদা হয়ে ছিল। ময়নাতদন্তে জানা গেছে, মৃতদেহে অন। তত ৮টি আঘাতের চিহ্ন এবং গনধর্ষণের স্পষ্ট প্রমান মিলেছে। ঘটনায় তদন্তে নেমে পুলিশ আশপাশের প্রায় ৫০টি সিসিটিভি ফুটেজ খতিয়ে টেম্পোর সন্ধান পায়। চালককে আটক করে জেরায় ৪ অভিযুক্তের নাম প্রাকাশ্যে আসে। উক্ত ৪ জনকে আটক করেন পুলিশ। এঘটনায় দিল্লি বাসী স্তম্ভিত।