বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
বুধবার, ৪ নভেম্বর ২০২৬, ১৯ কার্তিক ১৪৩৩
শিরোনাম:
ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষরাঙ্গামাটির বাঘাইছড়ি সাজেকে দুই পক্ষের পাল্টাপাল্টি অবরোধ চলছেসরকারের উন্নয়ন কার্যক্রম প্রচারে লামায় নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনী।মোহনপুর থানার নবাগত ওসির দায়িত্ব গ্রহণ: “মাদক নির্মূল ও হয়রানিমুক্ত পুলিশিং আমাদের অঙ্গীকার”ধুনটে ব্যক্তিগত উদ্যোগে বেহাল সড়ক সংস্কার করলেন চেয়ারম্যান প্রার্থী দুলালগাজীপুরে এনসিপির আয়োজিত গায়েবানা জানাজায় ধাওয়া দিলো পুলিশসাটুরিয়ার দিঘলীয়ায় রাস্তা নির্মানে অনিয়মের অভিযোগ !একটু বৃষ্টি হলেই জমে হাটু পানি !ধুনটে পৃথক বিস্ফোরক মামলায় আ.লীগ ও যুবলীগ নেতা গ্রেফতারলামায় সরকারের উন্নয়ন কার্যক্রম নিয়ে নারী সমাবেশ, ডেঙ্গু প্রতিরোধে ভিডিওচিত্র প্রদর্শনীরাঙামাটি পার্বত্য জেলা পরিষদের বাস্তবায়নে নানিয়ারচরে ২৪০ যুবক-যুবতীকে প্রশিক্ষণের জন্য বাছাইবান্দরবানে উন্নয়ন ব্যাহত; ইট কিনতে বাড়তি টাকা গুনছেন বান্দরবানবাসীদৃষ্টিপ্রতিবন্ধকতাকে বুড়ো আঙুল: বান্দরবানের অদম্য ইমতিয়াজের এইচএসসিতে অনন্য জয়যাত্রাটঙ্গীতে গার্মেন্টস শ্রমিক অসন্তোষের নামে নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির অবস্থান কর্মসূচি

কাশিমপুরে বিডিএস অফিস ঘিরে চাঁদাবাজি, তথ্য সংগ্রহে গিয়ে বিএনপি নেতা কতৃক মারধরের শিকার সাংবাদিক

স্বপন চন্দ্র দাস, ভ্রাম্যমাণ প্রতিনিধি প্রকাশিত: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ৬:১৫ অপরাহ্ণ
কাশিমপুরে বিডিএস অফিস ঘিরে চাঁদাবাজি, তথ্য সংগ্রহে গিয়ে বিএনপি নেতা কতৃক মারধরের শিকার সাংবাদিক
৪৭

গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং-সংলগ্ন ভূমি জরিপ (বিডিএস) কার্যালয়ে দীর্ঘদিন ধরে চলা ঘুষ-বাণিজ্য ও বেপরোয়া চাঁদাবাজির তথ্য সংগ্রহ করতে গিয়ে পেশাগত দায়িত্ব পালনকালে একদল সাংবাদিকদের ওপর অতর্কিত হামলা, বর্বরোচিত মারধর, গলা চেপে হত্যাচেষ্টা এবং পরবর্তীতে প্রাণনাশের হুমকির গুরুতর অভিযোগ উঠেছে। এই চাঞ্চল্যকর ও ন্যাক্কারজনক ঘটনায় মো. সাইফুল ইসলাম সরকারসহ আরও কয়েকজনের বিরুদ্ধে কাশিমপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন ভুক্তভোগী সাংবাদিক মো. রমজান মিয়া (৫২)। দায়েরকৃত ওই অভিযোগে মো. সাইফুল ইসলাম সরকার (৪০), মো. আব্দুর রহিম (৩৫), মো. আশরাফুল ইসলাম (৪০) এবং অজ্ঞাতনামা আরও চার-পাঁচজন বহিরাগতকে বিবাদী হিসেবে উল্লেখ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও অভিযোগকারীদের সুনির্দিষ্ট দাবি, প্রধান অভিযুক্ত সাইফুল ইসলাম সরকার রাজনৈতিক পটপরিবর্তনের সুযোগ নিয়ে এলাকায় চরম প্রভাব বিস্তার করে আসছেন। তাদের জোরালো অভিযোগ, বিগত আওয়ামী লীগ সরকারের আমলে এই সাইফুল ক্ষমতাসীন দলের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত ছিলেন এবং গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের সঙ্গে তার একাধিক অন্তরঙ্গ ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার প্রমাণ রয়েছে। কিন্তু রাজনৈতিক পালাবদলের পর রাতারাতি ভোল পাল্টে সাইফুল ইসলাম সরকার নতুন রাজনৈতিক পরিচয়ে নিজেকে কাশিমপুর থানা বিএনপির একজন অতি সক্রিয় ও প্রভাবশালী নেতা হিসেবে পরিচয় দিতে শুরু করেন। এমনকি সম্প্রতি গাজীপুর সিটি করপোরেশনের বর্তমান প্রশাসক শওকত হোসেন সরকারের সঙ্গে তার একটি ফটোসেশনও স্থানীয়ভাবে ব্যাপক আলোচনা ও সমালোচনার জন্ম দিয়েছে।

স্থানীয়দের অভিযোগ, দক্ষিণ পানিশাইলের পলাশ হাউজিং-সংলগ্ন সেটেলমেন্ট বা বিডিএস অফিসে ভূমি জরিপ ও সংশ্লিষ্ট দাপ্তরিক কাজকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে বিপুল অঙ্কের ঘুষ লেনদেনের এক বিশাল সিন্ডিকেট গড়ে উঠেছে। তাদের জোরালো দাবি, নব্য বিএনপি নেতা সাইফুল ইসলাম সরকার, আব্দুর রহিম ও আশরাফুল ইসলামসহ আরও কয়েকজনের একটি শক্তিশালী চক্র ওই এলাকায় প্রভাব খাটিয়ে এই ঘুষ-বাণিজ্য নিয়ন্ত্রণ করছে। অভিযোগকারীদের আরও দাবি, এই বিডিএস অফিসটিকে কেন্দ্র করে চক্রটি নিয়মিত সাপ্তাহিক চাঁদা আদায় করত এবং সাধারণ মানুষকে জিম্মি করে তাদের এই অবৈধ ঘুষ-বাণিজ্যের সাম্রাজ্য কায়েম করেছিল।

সাংবাদিক রমজান মিয়ার দায়ের করা লিখিত অভিযোগের রোমহর্ষক বিবরণ অনুযায়ী, গত ১৫ অক্টোবর (২০২৬), বৃহস্পতিবার, দুপুর আনুমানিক সাড়ে ১২টার দিকে তিনি তার অন্যান্য সহকর্মীদের নিয়ে দক্ষিণ পানিশাইলের ওই বিতর্কিত বিডিএস কার্যালয়ে যান। উদ্দেশ্য ছিল সেখানে চলমান অনিয়ম, দুর্নীতি ও কথিত চাঁদাবাজির বস্তুনিষ্ঠ তথ্য সংগ্রহ করা। অভিযোগে স্পষ্টভাবে বলা হয়, তথ্য সংগ্রহের একপর্যায়ে সাইফুল ইসলাম সরকার, আব্দুর রহিম, আশরাফুল ইসলামসহ অজ্ঞাতনামা আরও কয়েকজন বহিরাগত সাংবাদিকদের চারপাশ থেকে ঘিরে ধরে তাদের ওপর অতর্কিত ও সন্ত্রাসী স্টাইলে হামলা চালান। তাদের এলোপাতাড়ি মারধরে উপস্থিত সাংবাদিকদের শরীরের বিভিন্ন স্থানে মারাত্মক আঘাত ও জখম হয়। হামলার একপর্যায়ে সাইফুল ইসলাম সরকার ক্ষিপ্ত হয়ে সাংবাদিক রমজান মিয়ার গলা চেপে ধরে তাকে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে। শুধু তাই নয়, ১০ মিনিটের মধ্যে এলাকা ছেড়ে না গেলে সাংবাদিকদের চিরতরে শেষ করে দেওয়ার প্রাণনাশের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।

পেশাগত দায়িত্ব পালনকালে সাংবাদিকদের ওপর এমন ন্যক্কারজনক হামলা ও হত্যাচেষ্টার ঘটনায় স্থানীয় সাংবাদিকদের মধ্যে চরম ক্ষোভ ও গভীর উদ্বেগ সৃষ্টি হয়েছে। সাংবাদিকদের নিরাপত্তা নিশ্চিত করা, এই ঘটনার নিরপেক্ষ তদন্ত এবং অভিযোগের সত্যতা প্রমাণিত হলে দায়ীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জোর দাবি জানিয়েছেন সাংবাদিক সমাজের নেতৃবৃন্দ ও সুশীল সমাজ। বিষয়টি ইতিমধ্যে গাজীপুর মহানগর পুলিশের (জিএমপি) সর্বোচ্চ মহলের নজরে আনা হয়েছে। এ বিষয়ে জিএমপি কমিশনার মো. ইসরাইল হাওলাদার আশ্বস্ত করে জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর ঘটনাটির সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে দ্রুত যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

সংবাদকর্মীদের ওপর হামলা মানে স্বাধীন সাংবাদিকতা ও বাকস্বাধীনতার ওপর নগ্ন হস্তক্ষেপ। কাশিমপুরের বিডিএস অফিসে দুর্নীতির তথ্য সংগ্রহে বাধা দেওয়া এবং সাংবাদিকদের হত্যার হুমকির এই ঘটনা প্রমাণ করে যে, দুর্নীতির শেকড় কতটা গভীরে পৌঁছেছে। রাজনৈতিক পরিচয়ের আড়ালে যারা সাধারণ মানুষকে জিম্মি করে চাঁদাবাজি করছে এবং সাংবাদিকদের কণ্ঠরোধ করার অপচেষ্টা চালাচ্ছে, তাদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এখন সময়ের দাবি। অন্যথায়, সমাজে অপরাধ প্রবণতা আরও বৃদ্ধি পাবে এবং দুর্নীতিবাজরা আরও বেপরোয়া হয়ে উঠবে।

ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

রাজু আহমেদ স্টাফ রিপোর্টার ​ভালুকা (ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:১৩ অপরাহ্ণ
ভালুকায় স্কুলের নির্মাণসামগ্রী বিক্রির টাকায় প্রমোদভ্রমণ!

ময়মনসিংহের ভালুকায় সোনার বাংলা স্কুল অ্যান্ড কলেজের কয়েক লাখ টাকার অব্যবহৃত নির্মাণসামগ্রী নামমাত্র মূল্যে গোপনে বিক্রির অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহ কয়েকজন শিক্ষকের বিরুদ্ধে। পরিচালনা কমিটির সিদ্ধান্ত ও প্রকাশ্য নিলাম ছাড়াই এই মালামাল বিক্রি করে সেই অর্থেই শিক্ষকদের আনন্দভ্রমণের আয়োজন করা হয়েছে বলে স্থানীয়রা অভিযোগ তুলেছেন।

​স্থানীয় সূত্রে জানা যায়, সম্প্রতি হবিরবাড়ী ইউনিয়নের ওই বিদ্যালয়ের নির্মাণকাজে বেঁচে যাওয়া প্রায় ৫ থেকে ৬ লাখ টাকা মূল্যের ইটের খোয়া ও রড মাত্র ৭০ হাজার টাকায় বিক্রি করা হয়। বিদ্যালয়ের সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিজেই ক্রেতা সেজে এসব মালামাল কিনে নিজের বাড়িতে নিয়ে যান। নিয়মবহির্ভূতভাবে নামমাত্র দামে বিদ্যালয়ের সম্পদ বিক্রির এই ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।

​অভিযুক্ত সহকারী শিক্ষক মুজাহিদুল ইসলাম মল্লিক নিয়ম মেনেই মালামাল কেনার দাবি করলেও কোনো দরপত্র বা ডাকের প্রমাণপত্র দেখাতে পারেননি। ​বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম মানিক বিধি মোতাবেক মালামাল বিক্রির দাবি করলেও পরিচালনা কমিটির অনুমোদন বা এসংক্রান্ত কোনো সদুত্তর দেননি।

​এ বিষয়ে ভালুকা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফিরোজ হোসেন জানান, অভিযোগটি খতিয়ে দেখা হচ্ছে। তদন্তে অনিয়মের প্রমাণ মিললে সংশ্লিষ্টদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।

ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

রাজু আহমেদ (স্টাফ রিপোর্টার,ময়মনসিংহ) প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৯ অপরাহ্ণ
ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধ/র্ষ/ণ চেষ্টায় আটক ১

ময়মনসিংহের ভালুকায় সাত বছরের শিশু ছাত্রীকে ধর্ষণ চেষ্টার ঘটনায় মোহাম্মদ আলী নামের এক মাদ্রাসা শিক্ষককে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। মঙ্গলবার রাতে উপজেলার হবিরবাড়ীর কাশর চৌরাস্তা এলাকায় মাদ্রাসাতুত তাকওয়া নামে একটি কওমি মাদ্রাসা থেকে তাকে আটক করা হয়। ভালুকা মডেল থানার ওসি জাহিদুল ইসলাম জানান, অভিযুক্তকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে ঘটনার কথা স্বীকার করেছেন। ঘটনার পর ওই মাদ্রাসা থেকে বিভিন্ন ধরনের যৌন উত্তেজক হালুয়া, তন্ত্রমন্ত্রের করা, জাদুকরী বই, শতাধিক গ্রাহকের মন্ত্র লেখা ছবি ও তাবিজ সহ বিভিন্ন সরঞ্জামাদি জব্দ করা হয়। এ ঘটনায় অভিযুক্ত শিক্ষক জানান, মাদ্রাসা পরিচালক হাফেজ ক্বারী আনিসুর রহমান সিদ্দিকী মাদ্রাসায় নাম মাত্র শিক্ষাদানের পাশাপাশি বিভিন্ন ভুক্তভোগী এনে কবিরাজি চিকিৎসা ও বিভিন্ন অসামাজিক কাজ করতো। এ ঘটনায় মেয়ের বাবাা বাদী হয়ে মামলা রুজু করলে আসামিকে জেল হাজতে প্রেরণ করেন আটক হওয়া শিক্ষক বাগেরহাটের কচুয়া এলাকার রফিকুল ইসলামের ছেলে। সে ওই মাদ্রাসায় বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।

আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষ

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: বুধবার, ৪ নভেম্বর, ২০২৬, ৯:০৪ অপরাহ্ণ
আশুলিয়া ধামসোনার ইউপি সচিব মাসুদ করিম বদলি: দুর্নীতি ও স্বাক্ষর জালিয়াতির অভিযোগে সাত কার্যদিবসে তদন্ত শেষ

​দুর্নীতি ও ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির গুরুতর অভিযোগে অবশেষে আশুলিয়ার ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ করিমকে বদলি করা হয়েছে। গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর নড়েচড়ে বসে প্রশাসন। এরপর গঠিত তদন্ত কমিটির সাত কার্যদিবসের মধ্যে অভিযোগের সত্যতা মিললে তাকে দ্রুত নতুন কর্মস্থলে পদায়ন করা হয়।

​গত ৩ নভেম্বর ২০২৬ তারিখে তাকে ঢাকার ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয় বলে সংশ্লিষ্ট সূত্রে নিশ্চিত করা হয়েছে।
​অভিযোগ ও তদন্ত প্রক্রিয়া
​সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ধামসোনা ইউনিয়ন পরিষদের সচিব মাসুদ করিমের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি এবং খোদ ইউনিয়ন পরিষদের প্রশাসকের স্বাক্ষর জালিয়াতির সুনির্দিষ্ট অভিযোগ ওঠে। এসব অভিযোগ নিয়ে বিভিন্ন গণমাধ্যমে অনুসন্ধানী সংবাদ প্রকাশিত হলে স্থানীয় প্রশাসন ও মহলে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়।
​সংবাদ প্রকাশের পর বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে আমলে নিয়ে একটি উচ্চপর্যায়ের তদন্ত কমিটি গঠন করা হয়। দীর্ঘ সাত কার্যদিবস ধরে চলা এই তদন্তে তার বিরুদ্ধে আনীত অভিযোগগুলোর প্রাথমিক সত্যতা পাওয়া যায়। এর ফলশ্রুতিতে গত ৩ নভেম্বর তাকে ধামসোনা ইউনিয়ন পরিষদ থেকে সরিয়ে ধামরাই উপজেলার ভাড়ারিয়া ইউনিয়ন পরিষদে বদলি করা হয়।

×