বগুড়ায় ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রেজাউল করিম বাদশা

নাজমুল হাসান নাজির সিনিয়র স্টাফ রিপোর্টার প্রকাশিত: সোমবার, ২ নভেম্বর, ২০২৬, ৮:২৩ অপরাহ্ণ
বগুড়ায় ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন এমপি রেজাউল করিম বাদশা
৩১

বগুড়া সদর উপজেলার ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবন নির্মাণকাজের আনুষ্ঠানিক ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।

​সোমবার (২ নভেম্বর ২০২৬) এ নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন বগুড়া-৬ (সদর) আসনের সংসদ সদস্য এবং গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোঃ রেজাউল করিম বাদশা।
​ফলক উন্মোচনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ উন্নয়নমূলক নির্মাণকাজের শুভ সূচনা করেন। নতুন ভবনটি নির্মিত হলে ফাঁপোর ইউনিয়নের সর্বসাধারণের জন্য ভূমি সেবা গ্রহণ আরও সহজ, দ্রুত ও বেগবান হবে বলে স্থানীয়রা প্রত্যাশা করছেন।
​উল্লেখ্য, ফাঁপোর ইউনিয়ন ভূমি অফিসের এ নতুন আধুনিক ভবনটির নির্মাণকাজ বাস্তবায়নের দায়িত্বে রয়েছে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), বগুড়া সদর, বগুড়া।