টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান, রাতে পুলিশের অভিযান
গাজীপুর মহানগরের টঙ্গীর পাগাড় এলাকার একটি আবাসিক ভবনে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পেয়েছে পুলিশ। এ ঘটনায় টঙ্গী পূর্ব থানা পুলিশ অভিযান পরিচালনা করে ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নাজমুল ইসলাম বাপ্পি (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে।
শুক্রবার দিবাগত রাত দেড়টার দিকে টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার নাজমুল ইসলাম বাপ্পির টঙ্গীর পাগার (আলেকটেক) এলাকার তাইজুল ইসলামের ছেলে। বাপ্পির দাবি করেন বছর কয়েক আগে প্রবাস থেকে দেশে ফিরেন। এরপর একটি মেয়ের সাথে প্রেমে জড়িয়ে পড়েন। প্রেমিকার কাছ থেকে আঘাত পেয়ে মাদকাসক্ত হয়ে পড়েন। এরপরই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলার পরিকল্পনা করেন। ইন্টারনেট, ফেসবুক ও ইউটিউব থেকে তথ্য সংগ্রহ করে নিজেই ইয়াবা তৈরির কারখানা গড়ে তোলেন।
টঙ্গী পূর্ব থানার ভারপ্রাপাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাকছুদুল আলম জানান, গোপন সংবাদের ভিত্তিতে কয়েক দিন ধরে নাজমুলের বাড়ির ওপর নজরদারি করছিল পুলিশ।
শুক্রবার (৩০ অক্টোবর২৬) দিবাগত রাতে ওই বাড়িতে অভিযান চালিয়ে ইয়াবা তৈরির কারখানার সন্ধান পাওয়া যায়। বাপ্পির বাড়ির চতুর্থ তলায় ইয়াবা তৈরীর কারখানা ও কেমিক্যাল মজুদ থাকার কথা জানতে পারি। এ সময় ইয়াবা তৈরির বিভিন্ন সরঞ্জাম ও রাসায়নিক উপাদান জব্দ করা হয়। সে ইয়াবা তৈরীর জন্য যা যা প্রয়োজন সকল উপাদান মজুদ রেখেছে। একটি ল্যাব, একটি গোপন কক্ষ রয়েছে। সেখানে যাওয়ার মত কোন পথ নেই, একদম ভেতরে স্থাপন করা হয়েছিল ইয়াবা তৈরীর কারখানাটি। প্রাথমিকভাবে স্বীকার করেছে সে ইয়াবা তৈরীর জন্য এসব রাসায়নিক জড়ো করেছে।

