দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ছাগল বিতরণ করল সেনাবাহিনী

কে এম দুলাল হোসেন, দীঘিনালা (খাগড়াছড়ি) প্রতিনিধি: প্রকাশিত: বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬, ৯:৫৪ অপরাহ্ণ
দীঘিনালায় সাত পাহাড়ি পরিবারকে ছাগল বিতরণ করল সেনাবাহিনী
৫৮

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলার দুর্গম এলাকায় অসহায় ও দরিদ্র পাহাড়ি পরিবারের আর্থসামাজিক উন্নয়ন এবং স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে সাতটি পরিবারকে ছাগল বিতরণ করেছে বাংলাদেশ সেনাবাহিনী।
বুধবার (২৮ অক্টোবর ২০২৬) সকাল সাড়ে ১০টার দিকে দীঘিনালা জোনের জোন কমান্ডারের নির্দেশনায় রামরতন কারবারিপাড়ার আলমগীর টিলা আর্মি ক্যাম্পের তত্ত্বাবধানে এ ছাগল বিতরণ কার্যক্রম পরিচালিত হয়। এতে সাতটি সুবিধাবঞ্চিত পাহাড়ি পরিবারের প্রত্যেককে দুটি করে ছাগল দেওয়া হয়।
ছাগল বিতরণ অনুষ্ঠানে দীঘিনালা উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের ভেটেরিনারি চিকিৎসক, জনপ্রতিনিধি, হেডম্যান, কারবারি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং উপকারভোগী পরিবারের সদস্যসহ আনুমানিক ২৫ জন উপস্থিত ছিলেন।
ছাগল পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করেন। তাঁরা এ উদ্যোগ গ্রহণের জন্য দীঘিনালা জোনের জোন কমান্ডারসহ বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।
স্থানীয় পর্যায়ে অসহায় পরিবারের জীবিকার সুযোগ সৃষ্টি এবং স্বাবলম্বী করে তোলার ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ ইতিবাচক ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।