রাণীশংকৈলে বাসা বাড়িতে দুর্ধর্ষ চুরি
ঠাকুরগাঁও রানীশংকৈল পৌরসভার প্রাণকেন্দ্র ভান্ডারা কলেজপাড়ায় আল হিকমা এনলাইটেন্ড স্কুলের পরিচালক মিজান ট্রেডার্সের মালিক মিজানুর রহমান এর বাসায় দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়।
রোববার সন্ধ্যা সাতটা থেকে আটটার মধ্যে এ ঘটনাটি ঘটে। চোরের দল দয়ার ভেঙ্গে নগদ এক লাখ ২১ হাজার টাকা আড়াই ভরি স্বর্ণ অলংকার ও অন্যান্য সামগ্রী চুরি করে নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে। ভুক্তভোগী পরিবারের সদস্যরা জানায়.বাড়ির মালিক মিজানুর রহমান ও স্ত্রী কন্যা সহ গত ২২ সেপ্টেম্বর সৌদি আরবে ওমরা হজ পালন করতে যান. তাদের ৬ অক্টোবর দেশে ফেরার কথা ছিল। এ কারণে সেই বাসাতে থাকতেন মিজানুর এর বাবাও মিজান ট্রেডার্স এর ম্যানেজার কাশেম। পরিবারের সদস্যদের ঘটনার বর্ণনা মতে ঘটনার দিন পৌরসভার বন্দরে মিজানুর রহমানের হার্ডওয়াডের দোকানে ভুক্তভোগীর বাবা ও ম্যানেজার কাসেম দোকানদারি করছিল. ঘটনার দিন বিকেলে ম্যানেজার কাশেম সে বাসায় গিয়ে বিশ্রাম নেওয়ার কথা শোনা যায়। বিশ্রাম শেষে পুনরায় তার নিজস্ব ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে ব্যবসায় ব্যস্ত হয়ে পড়েন। প্রতিদিনের মতো রাত ৯টায় দোকান বন্ধ করে বাসার দিকে রওনা হন। বাসায় গিয়ে গেটের তালা খুলা দেখতে পান এবং ঘরের আসবাবপত্র তছনছ দেখতে পেয়ে আশপাশের প্রতিবেশীদের খবর দেন. তাৎক্ষণিক সবাই মিলে তছনছ কৃত ডয়ারেখুঁজে দেখেন টাকা পয়সা এবং স্বর্ণালংকার লুট হয়েছে। এ ঘটনার তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেওয়া হলে থানা পুলিশ ঘটনাস্থলে এসে তদন্ত শুরু করেন এবং আলাম ত সংগ্রহ করেন। স্থানীয়রা জানায় এত জনবহুল এলাকা সন্ধ্যার পর পরই চুলের ঘটনায় আইন শৃঙ্খলা নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। স্থানীয়রা জানান ভুক্তভোগী পরিবারটি হজে যাওয়ায় বাড়িতে ফাঁকা হওয়ায় দুর্বৃত্তরা এই সুযোগ নিয়েছে। এ ঘটনায় থানা অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী জানায়. বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত চলছে এবং মামলা প্রক্রিয়াধীন।



