রাঙ্গামাটি রাজস্থলীতে ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১৭২ কেজি মাছের পোনা অবমুক্ত
রাঙামাটির রাজস্থলীতে ২০২৬-২০২৭ অর্থবছরের রাজস্ব বাজেটের আওতায় বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর) সকালে রাজস্থলী উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্ত করার মধ্য দিয়ে এ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। পরে উপজেলার ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ের জন্য বরাদ্দকৃত মাছের পোনা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিদের হাতে তুলে দেওয়া হয়।
উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কার্যক্রমের উদ্বোধন করেন রাজস্থলী উপজেলা নির্বাহী অফিসার ইউছুফ হাসান।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন:
* রাজস্থলী উপজেলা বিএনপির সভাপতি মাস্টার খলিলুর রহমান শেখ ও সহ-সভাপতি ছকির আহম্মদ
* এমপি প্রতিনিধি আবুল হাসেম মেম্বার, জিকু কুমার দে ও চাথোয়াই মারমা
* সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা এরশাদ বিন শহীদ
* উপজেলা কৃষি কর্মকর্তা মিন্টু মিয়া
* উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিছা চাকমা
* উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্মৃতি চাকমা
* রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি মো. আজগর আলী খান
* উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহম্মদ
* মৎস্য বিভাগের মাঠ কর্মকর্তা চিংনুমং মারমা সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
রাজস্থলী উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, মৎস্য অধিদপ্তরের রাজস্ব বাজেটের আওতায় উপজেলায় মাছের উৎপাদন বৃদ্ধি এবং প্রাতিষ্ঠানিক জলাশয়ের যথাযথ ব্যবহার নিশ্চিত করার লক্ষ্যে এ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। এর আওতায় মোট ২৫টি প্রাতিষ্ঠানিক পুকুরে ১৭২ কেজি কার্পজাতীয় মাছের পোনা অবমুক্ত ও বিতরণ সম্পন্ন হয়।

