আসামে বন্য হাতির হামলায় প্রা/ণ গেল ২ জনের
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬, ৪:০৬ অপরাহ্ণ
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর ) লোকালয়ে ঢুকে পড়া এক বন্য হাতির হামলায় আসামরাজ্যের ঢেকিয়াজুলি এলাকায় ২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃতরা হলেন রহমত আলি ও গণেশ তপ্প। ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকাগুলিতে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি একাকী বন্য হাতি লোকালয়ের দিকে চলে আসে। আচমকাই হাতিটির মুখোমুখি হন ২ ব্যক্তি। এরপর হাতিটি তাঁদের ওপর হামলা চালালে গুরুতরভাবে আহত হন তাঁরা। পরে ঘটনাস্থলেই তাঁদের মৃত্যু হয় বলে জানা গেছে। ২ ব্যক্তির মৃত্যুর ঘটনায় স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে। বিশেষ করে বনাঞ্চল সংলগ্ন এলাকায় বসবাসকারী মানুষজন বন্য হাতির গতিবিধি নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েছেন।

