আসামের লামডিংয়ে কিশোরী ধ/র্ষ/ণের অভিযোগে ভন্ড পুরোহিত গ্রেফতার
সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধিঃ প্রকাশিত: সোমবার, ২১ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৬ অপরাহ্ণ
শনিবার (১৯ সেপ্টেম্বর ) আসামরাজ্যের লামডিংয়ে এক ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগে এক ভন্ড পুরোহিতকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত পুরোহিতের নাম লক্ষণ ভট্টাচাৰ্য। ভুক্তভোগী কিশোরীর পরিবারের পক্ষ থেকে লামডিং থানায় এফআইআর দায়ের করা হয়। অভিযোগ পাওয়ার পর পুলিশ দ্রুত অভিযুক্ত পুরোহিতকে গ্রেফতার করে। এনিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

