ধুনটে উদ্যোগ নিয়ে তৈরি নৌকা নামানো হলো ইছামতী নদীতে

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৯ সেপ্টেম্বর, ২০২৬, ২:১৫ অপরাহ্ণ
ধুনটে উদ্যোগ নিয়ে তৈরি নৌকা নামানো হলো ইছামতী নদীতে
৭০

বগুড়ার ধুনট উপজেলার বেলকুচি গ্রামে উদ্যোগ নিয়ে তৈরি করা একটি নৌকা ইছামতী নদীতে নামানো হয়েছে। শুক্রবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৫টায় বেলকুচি ইটভাটার পাশের ইছামতী নদীতে নৌকাটি নামানো হয়। এ সময় স্থানীয় বাসিন্দা ও অতিথিরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুপ্রিম কোর্টের বিচারপতি আনোয়ারুল ইসলাম শাহীন। তাঁর সভাপতিত্বে নৌকা নদীতে নামানোর এ আয়োজন অনুষ্ঠিত হয়।

নৌকা তৈরির উদ্যোগের প্রধান উদ্যোক্তা ছিলেন বাংলাদেশ হাইকোর্ট ও সুপ্রিম কোর্টের আইনজীবী এবং বগুড়া জেলা যুবদলের সাবেক সহ-সভাপতি মো. রাজ্জাকুল কবির বিদ্যুৎ।

উদ্যোগে বেলকুচি বিএনপি নেতা ডা. আব্দুর রাজ্জাক, বেলকুচি ইটভাটা ও তেল পাম্পের মালিক জুয়েল সরকার এবং শিক্ষিকা ও সমাজসেবক মোছা. ফৌজিয়া হক বীথি সহযোগিতা করেন।
নৌকা তৈরির কমিটিতে ছিলেন শাহীনুর রহমান শাহীন, কমল মন্ডল, জাহিদুল ইসলাম জাহিদ, আনারুল, সাবেক ইউপি সদস্য নুরনবীসহ আরও অনেকে।

গ্রামে গঞ্জে মাদকে ভরে গেছে, গ্রামের হারানো ঐতিহ্য ফিরিয়ে আনতে, যুবসমাজ কে মাদক থেকে ফেরাতে এই উদ্যোগ নেয়া হয়েছে বলে বক্তব্য দেন সুপ্রিমকোর্টের আইনজীবী ও বিএনপি নেতা রাজ্জাকুল কবির বিদ্যুৎ ।

নৌকাটি তৈরির পর ইছামতী নদীতে নামানোর সময় স্থানীয়দের মধ্যে উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। এ আয়োজনকে ঘিরে নদীপাড়ে আনন্দঘন পরিবেশের সৃষ্টি হয়।