মহালছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে রেড ক্রিসেন্টের ত্রাণ বিতরণ
অজয় সেন ত্রিপুরা, খাগড়াছড়ি: প্রকাশিত: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:০৩ অপরাহ্ণ
খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় সম্প্রতি বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, খাগড়াছড়ি ইউনিটের উদ্যোগে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে আয়োজিত ত্রাণ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে সহায়তা তুলে দেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ম্রাসা থোয়াই মারমা।
বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর দুর্ভোগ লাঘব এবং জরুরি মানবিক সহায়তা নিশ্চিত করতে এ ত্রাণ বিতরণ করা হয়। রেড ক্রিসেন্টের পক্ষ থেকে ক্ষতিগ্রস্ত পরিবারের প্রয়োজন বিবেচনায় বিভিন্ন ত্রাণসামগ্রী প্রদান করা হয়।
এ সময় স্থানীয় জনপ্রতিনিধি, রেড ক্রিসেন্টের কর্মকর্তা-কর্মচারী ও স্বেচ্ছাসেবকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

