হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আতিক উল্লাহ এডভোকেটের মৃত্যুবার্ষিকী পালিত

ডেস্ক নিউজ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭ অপরাহ্ণ
হবিগঞ্জের সাবেক সংসদ সদস্য আতিক উল্লাহ এডভোকেটের মৃত্যুবার্ষিকী পালিত
৭৪

হবিগঞ্জ জেলা বিশিষ্ট আইনজীবী, সাবেক সরকারি কৌশুলী (জিপি) এবং হবিগঞ্জ জেলা বিএনপির সাবেক ৩ বারের সভাপতি ও হবিগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা, সাবেক সংসদ সদস্য মরহুম আতিক উল্লাহ এডভোকেটের মৃত্যুবার্ষিকী আজ।
​মরহুম আতিক উল্লাহ এডভোকেট শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হাত ধরে জাগদল থেকে শুরু করে বিএনপি প্রতিষ্ঠা ও সংগঠিত করার পেছনে অন্যতম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। হবিগঞ্জের রাজনীতি ও আইন অঙ্গনে তিনি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে পরিচিত ছিলেন। সততা, দেশপ্রেম ও আপসহীন রাজনীতির জন্য তিনি সর্বস্তরের মানুষের কাছে অত্যন্ত শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন।
​তাঁর মৃত্যুবার্ষিকী উপলক্ষে পরিবারের পক্ষ থেকে দেশবাসী ও হবিগঞ্জবাসীর কাছে দোয়ার আবেদন জানানো হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাঁর সকল ভালো কাজগুলোকে কবুল করে তাঁকে জান্নাতুল ফেরদাউসের উচ্চ মাকাম দান করেন।