রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৪ মামলা, গ্রেপ্তার ১৮৩

আলামিন হক বিজয়, রাজশাহী ব্যুরো প্রধানঃ প্রকাশিত: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ২:০১ অপরাহ্ণ
রাজশাহী রেঞ্জে ২৪ ঘণ্টায় ৫৪ মামলা, গ্রেপ্তার ১৮৩
৪৩

রাজশাহী রেঞ্জ পুলিশের গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে বিভিন্ন অপরাধে মোট ৫৪টি মামলা হয়েছে। একই সময়ে বিভিন্ন মামলায় ওয়ারেন্টসহ মোট ১৮৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকবিরোধী অভিযানে ২৫ জন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীকে গ্রেপ্তার করা হয়েছে।

রাজশাহী রেঞ্জ পুলিশের ১৪ সেপ্টেম্বর ২০২৬ তারিখের ২৪ ঘণ্টার রিপোর্ট অনুযায়ী, এ সময়ে হত্যাকাণ্ডের মামলা হয়েছে ১টি। যৌতুকের জন্য হত্যা ১টি, নারী ও শিশু নির্যাতনের মামলা ৫টি, সাইবার নিরাপত্তা আইনে ১টি এবং চুরির ঘটনায় ৪টি মামলা হয়েছে। অন্যান্য খাতে মামলা হয়েছে ৪২টি। এ সময়ে ৬টি অপমৃত্যুর ঘটনাও নথিভুক্ত হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়, গত ২৪ ঘণ্টায় পরোয়ানা মূলে ৯৭ জন, মাদক মামলায় ১৫ জন,দণ্ডবিধির মামলায় ৫৯ জন এবং অন্যান্য প্রতিরোধমূলক ব্যবস্থায় ১২ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গ্রেপ্তারের সংখ্যা দাঁড়িয়েছে ১৮৩ জনে।

মাদক ও অস্ত্র উদ্ধারে পরিচালিত অভিযানে ২টি বিদেশি পিস্তল, ৩টি ম্যাগাজিন ও ৭ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

এছাড়া মাদকদ্রব্যের মধ্যে ২২ গ্রাম হেরোইন, ১১২ পিস ইয়াবা, ৩২২ পিস ট্যাপেন্টাডল, ২ কেজি ৭০৮ গ্রাম গাঁজা, ২.২ লিটার বিদেশি মদ এবং ২০ ইউনিট চোলাইমদ উদ্ধার করা হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

পুলিশের প্রতিবেদনে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় ১৪টি অভিযান পরিচালনা করা হয়েছে, যেখানে গ্রেপ্তার ও উদ্ধারের বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে।

সূত্র: রাজশাহী রেঞ্জ পুলিশের ২৪ ঘণ্টার রিপোর্ট, ১৪ সেপ্টেম্বর ২০২৬।