আসাম পুলিশ চৌকিতে সহকর্মীর গু/লি/তে ২ পুলিশকর্মী নি/হ/ত
আসাম রাজ্যের কামরুপ জেলায় একটি পুলিশ চৌকিতে সহকর্মীর গুলিতে অন্তত ২ পুলিশ কর্মী নিহত এবং আরও ২ জন আহত হযেছেন। বৃহস্পতিবার (২) গভীর রাতে বোকো থানার অধীন গামেরিমুরা পুলিশ চৌকিতে এই ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর ) আধিকারিকরা জানিয়েছেন। নিহতদের মধ্যে রয়েছেন ফজরুল আলি এবং ইন্দ্রজিৎ বোরা। ইন্দ্রজিত। বোরো ঘটনার সময় গামেরিমুরা পুলিশ চৌকির ভারপ্রাপ্ত আধিকারিক হিসেবে দায়িত্বে ছিলেন। প্রাথমিক তথ্য অনুযায়ী, চিরঞ্জীব চৌধুরী নামে এক পুলিশ কর্মী তাঁর সার্ভিসের একে ৪৭ রাইফেল দিয়ে গুলি চালিয়েছেন বলে অভিযোগ। তবে কি কারণে এই গুলিচালনার ঘটনা ঘটল তা এখনও স্পষ্ট নয়। ঘটনায় আরও ২ পুলিশ কর্মী গুলিবিদ্ধ হন। তাঁদের দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। ঘটনার খবর পেয়েই পুলিশের উচ্চপদস্থ কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন। পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

