মুর্শিদাবাদে দুই পাচারকারী গ্রেপ্তার, আটক এক বাংলাদেশি

সুজন চক্রবর্তী, ভারত প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ২৫ আগস্ট, ২০২৬, ১১:১৯ অপরাহ্ণ
মুর্শিদাবাদে দুই পাচারকারী গ্রেপ্তার, আটক এক বাংলাদেশি
৯৮

মাত্র ১১ হাজার টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাংলাদেশে যাতায়াতের ব্যবস্থা এবং বেশি অর্থের বিনিময়ে সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের অভিযোগে ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে অভিযান চালিয়েছে পুলিশ। এ ঘটনায় দুই ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার এবং এক বাংলাদেশি নাগরিককে আটক করা হয়েছে। উদ্ধার করা হয়েছে বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ।

 

ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের রানিনগর এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, সীমান্ত দিয়ে অর্থের বিনিময়ে অবৈধ যাতায়াত ও মাদক পাচারের তথ্য পাওয়ার পর পুলিশ পরিকল্পিতভাবে অভিযান চালায়।

 

অভিযোগ রয়েছে, চক্রটি ১১ হাজার টাকার বিনিময়ে নিরাপত্তারক্ষীদের নজর এড়িয়ে বাংলাদেশে যাতায়াতের ব্যবস্থা করত। একই সঙ্গে বেশি অর্থের বিনিময়ে সীমান্ত দিয়ে নিষিদ্ধ মাদক পাচারের ব্যবস্থাও করা হতো।

 

এসব তথ্য পাওয়ার পর পুলিশ জাল বিছিয়ে অভিযান চালিয়ে দুই ভারতীয় পাচারকারীকে গ্রেপ্তার করে। একই অভিযানে এক বাংলাদেশি নাগরিককেও আটক করা হয়। এ সময় বিপুল পরিমাণ নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার করা হয়েছে।

 

এদিকে অনুপ্রবেশ ঠেকাতে বিজেপি সরকার কঠোর ব্যবস্থা নিয়েছে। অনুপ্রবেশ বন্ধে কঠোর বার্তাও দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।