তরুণ কণ্ঠ অনলাইনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

কামরুল হাসান সিংগাইর প্রতিনিধি: প্রকাশিত: মঙ্গলবার, ২৮ জুলাই, ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ণ
তরুণ কণ্ঠ অনলাইনের ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
৮৯

মানিকগঞ্জের সিংগাইর উপজেলা প্রেসক্লাবে বর্ণাঢ্য আয়োজনে উদযাপিত হয়েছে আজকের তরুণ কণ্ঠ অনলাইন পত্রিকার ৬ষ্ঠ প্রতিষ্ঠাবার্ষিকী।
এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও কেক কাটা অনুষ্ঠানে সভাপতিত্ব ও সঞ্চালনা করেন তরুণ কণ্ঠ অনলাইনের সম্পাদক মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা প্রেসক্লাবের আহ্বায়ক সাংবাদিক মোবারক হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন আনন্দ টিভির মোশাররফ হোসেন মোল্লা, বাংলা টিভির রিয়াজুল ইসলাম, দৈনিক নববাণীর কামরুল হাসান, দৈনিক আলোকিত সকালের সোহেল রানা, দৈনিক ভোরের আওয়াজ পত্রিকার সানাউল্লাহ সাকিব, জিএম টিভির আ. গফুর এবং আইবি টিভির ইমরান হোসেনসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকবৃন্দ।
বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, নিরপেক্ষ ও দায়িত্বশীল সাংবাদিকতার মাধ্যমে তরুণ কণ্ঠ অনলাইন ইতোমধ্যে পাঠকমহলে আস্থা অর্জন করেছে। ভবিষ্যতেও সত্য ও নির্ভুল সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি গণমানুষের আস্থা ও বিশ্বাসের প্রতীক হয়ে উঠবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
আলোচনা শেষে অতিথিবৃন্দ প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কেটে তরুণ কণ্ঠ অনলাইনের উত্তরোত্তর সাফল্য, সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করেন। হাসান সিংগাইর প্রতিনিধি: