বন্যা-পরবর্তী সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা, প্রশংসিত সাচিং প্রু জেরী এমপি

মোঃ আসমত হোসেন, বান্দরবান জেলা প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬, ৩:১২ পূর্বাহ্ণ
বন্যা-পরবর্তী সহায়তা কার্যক্রমে সক্রিয় ভূমিকা, প্রশংসিত সাচিং প্রু জেরী এমপি
৭৭

সাম্প্রতিক ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত বান্দরবানের মানুষের পাশে সার্বক্ষণিক থাকার দাবি করেছেন স্থানীয় ৩০০ নম্বর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির আহ্বায়ক রাজপুত্র সাচিং প্রু জেরী। দুর্যোগের শুরু থেকেই তিনি দুর্গত এলাকায় ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম তদারকি এবং ক্ষতিগ্রস্তদের সহায়তা নিশ্চিত করতে সক্রিয় ভূমিকা পালন করেছেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে। তাঁর এ কার্যক্রমে জেলার বিভিন্ন মহলে সন্তোষ প্রকাশ করা হয়েছে।

 

সরেজমিনে দেখা যায়, বন্যার পানি বৃদ্ধি পাওয়ার পরপরই রাজপুত্র সাচিং প্রু জেরী স্থানীয় প্রশাসন ও দলীয় নেতাকর্মীদের সঙ্গে নিয়ে মাঠপর্যায়ে কার্যক্রম শুরু করেন। যেসব এলাকায় যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছিল, সেখানে নৌকা ও প্রয়োজনীয় সরঞ্জামের মাধ্যমে ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়ার পাশাপাশি দুর্গতদের নিরাপদ স্থানে সরিয়ে নিতে তিনি তদারকি করেন।

 

পৌরসভা ও জেলার বিভিন্ন ইউনিয়ন পরিদর্শনকালে রাজপুত্র সাচিং প্রু জেরী বলেন, বান্দরবানের মানুষের নিরাপত্তা ও সেবা নিশ্চিত করা তাঁর দায়িত্ব। দুর্যোগের এ কঠিন সময়ে তিনি বান্দরবানবাসীর পাশে রয়েছেন এবং পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ত্রাণ কার্যক্রম ও প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে।

 

স্থানীয় বাসিন্দাদের ভাষ্য, বন্যায় অনেক পরিবারের ঘরবাড়ি ও ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। এ অবস্থায় এমপির দ্রুত সাড়া এবং ক্ষতিগ্রস্ত মানুষের খোঁজখবর নেওয়ার উদ্যোগ তাঁদের মধ্যে আস্থা ও সাহস জুগিয়েছে।

 

স্থানীয় ব্যবসায়ীরাও জানান, দুর্যোগের এ সময়ে রাজনৈতিক নেতৃত্বের সক্রিয় উপস্থিতি পরিস্থিতি মোকাবিলায় ইতিবাচক ভূমিকা রেখেছে।

 

জেলা বিএনপির সূত্রে জানা গেছে, রাজপুত্র সাচিং প্রু জেরীর তত্ত্বাবধানে জেলার বিভিন্ন এলাকায় বন্যা-পরবর্তী ক্ষয়ক্ষতি নিরূপণ এবং পুনর্বাসন কার্যক্রমে যাতে সাধারণ মানুষ কোনো ধরনের হয়রানির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

 

স্থানীয়দের মতে, বন্যা পরিস্থিতি মোকাবিলা এবং ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় রাজপুত্র সাচিং প্রু জেরীর সমন্বিত উদ্যোগ দুর্যোগের প্রভাব মোকাবিলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।