সিংগাইরে নতুন আঙ্গিকে সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন

কামরুল হাসান সিংগাইর প্রতিনিধি: প্রকাশিত: শনিবার, ১৮ জুলাই, ২০২৬, ২:৪৪ পূর্বাহ্ণ
সিংগাইরে নতুন আঙ্গিকে সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের শুভ উদ্বোধন
১৩১

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় নতুন আঙ্গিকে যাত্রা শুরু করেছে সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার। উদ্বোধনের মাধ্যমে প্রতিষ্ঠানটি আধুনিক চিকিৎসা সেবা, উন্নত রোগ নির্ণয় এবং অভিজ্ঞ চিকিৎসকদের সমন্বয়ে এলাকাবাসীকে মানসম্মত স্বাস্থ্যসেবা প্রদানের অঙ্গীকার ব্যক্ত করেছে।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত অতিথিরা বলেন, স্বাস্থ্যসেবার মানোন্নয়নে আধুনিক প্রযুক্তি ও দক্ষ জনবলের সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। নতুনভাবে সাজানো সিটি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার সাধারণ মানুষের দোরগোড়ায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।
প্রতিষ্ঠানটির চেয়ারম্যান জানান, কোনো অসহায় রোগী বা অর্থের অভাবে চিকিৎসা থেকে কেউ বঞ্চিত হবেন না। মানবিক দৃষ্টিভঙ্গি থেকে সাধ্যমতো সহযোগিতার মাধ্যমে অসহায় ও দুস্থ রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করা হবে। তিনি আরও বলেন, “অর্থের অভাবে যেন কোনো মানুষ চিকিৎসা না হারায়—এটাই আমাদের অঙ্গীকার।”
প্রতিষ্ঠান কর্তৃপক্ষ আরও জানান, সুলভ খরচে উন্নত চিকিৎসা নিশ্চিত করাই তাদের লক্ষ্য। রোগীদের সর্বোচ্চ আন্তরিকতা, নির্ভুল রোগ নির্ণয় এবং উন্নত সেবার মাধ্যমে এলাকার মানুষের আস্থা অর্জনে তারা কাজ করে যাবেন।
উদ্বোধন উপলক্ষে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, চিকিৎসক, সুধীজন এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন