ধুনটে মাদরাসার শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলেন ছাত্রদল নেতা ইমরান

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: বুধবার, ১ জুলাই, ২০২৬, ২:৫৫ পূর্বাহ্ণ
ধুনটে মাদরাসার শিক্ষার্থীদের ফুটবল উপহার দিলেন ছাত্রদল নেতা ইমরান
১৬৮

বগুড়ার ধুনট উপজেলার আল-মদিনা নূরানী হাফিজিয়া কওমি মাদরাসার শিক্ষার্থীদের খেলাধুলায় উৎসাহিত করতে একটি ফুটবল উপহার দিয়েছেন ধুনট সরকারি ডিগ্রি কলেজ শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মারুফ হাসান ইমরান।

 

সোমবার (২৯ জুন) মাদরাসা প্রাঙ্গণে আয়োজিত এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে তিনি শিক্ষার্থীদের হাতে ফুটবলটি তুলে দেন। এ সময় মাদরাসার শিক্ষক, শিক্ষার্থী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। উপস্থিত অতিথিরা এ উদ্যোগের প্রশংসা করেন।

 

ফুটবল বিতরণকালে মারুফ হাসান ইমরান বলেন, শিক্ষার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তরুণ সমাজকে মাদক, সন্ত্রাস ও অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে ক্রীড়াচর্চার বিকল্প নেই। তাই শিক্ষার্থীদের সুস্থ বিনোদন ও নিয়মিত খেলাধুলায় উৎসাহিত করতে সমাজের সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

 

অনুষ্ঠানে ধুনট সদর ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী হৃদয় মাহমুদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং মাদরাসার শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।