গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি :

বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাহালু থানার শফিকুল ইসলাম

গোবিন্দ রায়, ধুনট (বগুড়া) প্রতিনিধি : প্রকাশিত: শনিবার, ১৩ জুন, ২০২৬, ৩:৩২ অপরাহ্ণ
বগুড়া জেলার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন কাহালু থানার শফিকুল ইসলাম
১৩০

বগুড়া জেলা পুলিশের মাসিক কর্মমূল্যায়নে কৃতিত্বপূর্ণ কাজের স্বীকৃতি হিসেবে কাহালু থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বগুড়া জেলার শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ নির্বাচিত হয়েছেন।

 

এ স্বীকৃতি পাওয়ায় তিনি মহান আল্লাহ তায়ালার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন। একই সঙ্গে বগুড়া জেলার পুলিশ সুপার মির্জা সায়েম মাহমুদের দিকনির্দেশনা এবং কাহালু থানায় কর্মরত সকল কর্মকর্তা ও সদস্যদের সহযোগিতার জন্য ধন্যবাদ জানান।

 

প্রতিক্রিয়ায় ওসি শফিকুল ইসলাম বলেন, এ অর্জন তাকে ভবিষ্যতে আরও নিষ্ঠা, সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে। তিনি আইন-শৃঙ্খলা রক্ষা, অপরাধ দমন এবং জনগণের সেবায় সর্বোচ্চ আন্তরিকতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।

 

তিনি আরও বলেন, থানার সকল সদস্যের সম্মিলিত প্রচেষ্টা ও দায়িত্বশীল কর্মতৎপরতার ফলেই এ স্বীকৃতি অর্জন সম্ভব হয়েছে। ভবিষ্যতেও জনগণের আস্থা অর্জন এবং সেবার মান উন্নয়নে কাজ করে যাওয়ার আশাবাদ ব্যক্ত করেন তিনি।