প্রশাসনের হস্তক্ষেপ দাবি

মাদক ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সিংগাইরে মানববন্ধন

কামরুল হাসান, সিংগাইর (মানিকগঞ্জ) প্রতিনিধি : প্রকাশিত: মঙ্গলবার, ৯ জুন, ২০২৬, ১২:৫০ অপরাহ্ণ
মাদক ও অবৈধ ইটভাটা বন্ধের দাবিতে সিংগাইরে মানববন্ধন
১৫৬

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চান্দহর ইউনিয়নে মাদক ব্যবসা ও অবৈধ ইটভাটার কার্যক্রম বন্ধের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন স্থানীয় এলাকাবাসী।

মঙ্গলবার (৯ জুন) সকাল ১০টায় চান্দহর ইউনিয়নের নির্ধারিত স্থানে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে এলাকার গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন পেশাজীবী ও ভুক্তভোগীরা অংশগ্রহণ করেন।

 

মানববন্ধনে উপস্থিত ছিলেন তারিকুর রহমান আলাল, মশিউর রহমান দুলাল, ইসমাইল হোসেন, লিটন দেওয়ানসহ এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

 

বক্তারা বলেন, চান্দহর ইউনিয়নে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও অবৈধ ইটভাটার কার্যক্রম চলমান থাকায় পরিবেশ, কৃষিজমি ও জনস্বাস্থ্য মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। মাদকের বিস্তারের কারণে যুবসমাজ বিপথগামী হচ্ছে এবং সামাজিক অবক্ষয় বৃদ্ধি পাচ্ছে। অন্যদিকে অবৈধ ইটভাটার ধোঁয়া, মাটি কাটা ও পরিবেশ দূষণের কারণে সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়ছেন।

 

মানববন্ধনে ভুক্তভোগী আবিদা সুলতানা, মাওলানা আযাহার, ইদ্রিস আলী, আবুবকর ও আরিফ হোসেন তাদের বক্তব্যে বলেন, অবৈধ ইটভাটা ও মাদকের কারণে এলাকার পরিবেশ ও স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে। তারা দ্রুত এসব অবৈধ কার্যক্রম বন্ধে প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানান।

 

এ সময় বক্তারা মাদক ব্যবসায়ী ও অবৈধ ইটভাটার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং চান্দহর ইউনিয়নকে মাদকমুক্ত ও পরিবেশবান্ধব এলাকা হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

 

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা তাদের দাবিগুলো বাস্তবায়নে সংশ্লিষ্ট প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন