পরিচয় শনাক্তে তদন্ত শুরু

রুমার গালেংঙ্গ্যায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার

মথি ত্রিপুরা, রুমা (বান্দরবান) প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ৮ জুন, ২০২৬, ৫:৩৩ অপরাহ্ণ
রুমার গালেংঙ্গ্যায় অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
১৪০

বান্দরবানের রুমা উপজেলার ৪ নম্বর গালেংঙ্গ্যা ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের জৈতুন পাড়া এলাকায় অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে।

 

সোমবার (৮ জুন) দুপুর আনুমানিক ১২টার দিকে স্থানীয়রা জৈতুন পাড়া এলাকায় মরদেহটি দেখতে পেয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে খবর দেন।

 

খবর পেয়ে রুমা থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে রওনা হয়েছে। একই সঙ্গে ৪ নম্বর গালেংঙ্গ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেনরত ম্রো ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে।

তাৎক্ষণিকভাবে মৃত ব্যক্তির পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পাশাপাশি মৃত্যুর কারণ সম্পর্কেও কোনো আনুষ্ঠানিক তথ্য পাওয়া যায়নি।

 

পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর মরদেহ উদ্ধার, পরিচয় শনাক্ত এবং মৃত্যুর কারণ উদঘাটনে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

 

এ বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহের কাজ চলমান রয়েছে বলে জানিয়েছে স্থানীয় সূত্র।