মানিকগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১

কামরুল হাসান, সিংগাইর প্রতিনিধি : প্রকাশিত: সোমবার, ২৫ মে, ২০২৬, ৬:৫২ অপরাহ্ণ
মানিকগঞ্জে সিএনজি-মোটরসাইকেল সংঘর্ষে কলেজছাত্র নিহত, আহত ১
১৪৪

মানিকগঞ্জ-হেমায়েতপুর আঞ্চলিক সড়কের কিটিংচর এলাকায় মোটরসাইকেল ও সিএনজির মুখোমুখি সংঘর্ষে এক তরুণ মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও একজন।

 

সোমবার (২৫ মে) বিকেলে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হেমায়েতপুর থেকে সিংগাইরগামী একটি নাম্বারবিহীন কাটা সিএনজির সঙ্গে বিপরীত দিক থেকে আসা হেমায়েতপুরগামী নাম্বারবিহীন একটি অ্যাপাচি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় মোটরসাইকেল চালক মো. কাউসার আহম্মেদ (১৮) ঘটনাস্থলেই নিহত হন।

 

নিহত কাউসার আহম্মেদ সিংগাইর উপজেলার আঠালিয়া এলাকার বাসিন্দা মো. শহিদুল ইসলাম মোমেনের ছেলে।

 

দুর্ঘটনায় মোটরসাইকেলের অপর আরোহী মো. আরাফাত (১৮) গুরুতর আহত হন। তিনি একই এলাকার মো. কোহিনুর বিশ্বাসের ছেলে। স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসা দেন। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংগাইর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।