সিংগাইরে অসহায়দের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ: সাংসদ শান্ত
অসহায় ও দুস্থ মানুষের মাঝে ঢেউটিন ও আর্থিক সহায়তা বিতরণ করেছেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য । রোববার (১০ মে) দুপুরে সিংগাইর উপজেলা পরিষদ কার্যালয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় এ ঢেউটিন ও অর্থ বিতরণ করা হয়।
এর আগে সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত তিনি সিংগাইর সদর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকা পরিদর্শন করেন। পরিদর্শনকালে বাসস্ট্যান্ডের যাত্রী ছাউনির সংস্কার এবং আশপাশে জমে থাকা ময়লা-আবর্জনা দ্রুত অপসারণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশ দেন। এছাড়াও যানবাহন সংশ্লিষ্ট চাঁদাবাজি প্রতিরোধ এবং পরিবহন ব্যবস্থাপনায় শৃঙ্খলা ও স্বচ্ছতা নিশ্চিত করতে সদর ইউনিয়নের চেয়ারম্যান -এর নেতৃত্বে একটি কমিটি গঠনের নির্দেশনা দেন তিনি।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহায়তায় ১৯টি পরিবার ও একটি প্রতিষ্ঠানকে গৃহ নির্মাণের জন্য এক বান্ডেল করে ঢেউটিন এবং নগদ ৩ হাজার টাকা করে প্রদান করা হয়।
সংসদ সদস্য ইঞ্জিনিয়ার বলেন,
“সরকারের সহায়তা প্রকৃত অসহায় মানুষের কাছে পৌঁছে দিতে আমরা কাজ করছি। শুধু সহায়তা প্রদানই নয়, সিংগাইরের যোগাযোগ ব্যবস্থা, পরিবহন খাত ও জনসেবার মান উন্নয়নেও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। জনগণের দুর্ভোগ কমাতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”
এ সময় জেলা পরিষদের প্রশাসক , সিংগাইর উপজেলা নির্বাহী কর্মকর্তা , সহকারী কমিশনার (ভূমি) , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা , ইউপি চেয়ারম্যান , থানা পুলিশের সদস্যসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


