স্বাধীন সাংবাদিকতা ও জনগণের তথ্য অধিকার হরণের অপচেষ্টার বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ
পঞ্চগড়ের আটোয়ারী উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহজাহান মানিক কর্তৃক “সাংবাদিকদের তথ্য চাওয়ার কোনো অধিকার নেই” মর্মে দেওয়া দায়িত্বজ্ঞানহীন ও উসকানিমূলক বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তথ্য অধিকার আইন ২০০৯ অনুযায়ী, তথ্য পাওয়া নাগরিকের সংবিধিবদ্ধ অধিকার। সাংবাদিকরা জনগণের তথ্য অধিকার নিশ্চিতে পেশাগত দায়িত্ব পালন করে থাকেন।…
